১২ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় আটক ৪

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা চলাকালীন দুই নারী ও দুই পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে গোগা সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

বিজিবি জানিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে তারা জানতে পারে যে কিছু নারী-পুরুষ পাসপোর্ট ও ভিসা ছাড়া সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করবে। এ খবরের ভিত্তিতে গোগা ক্যাম্পের বিজিবি সদস্যরা সীমান্তে অবস্থান নেন।

আরও পড়ুনঃ   দিনের পর দিন গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

আটককৃতরা হলেন, যশোরের অভয়নগর থানার বর্ণিমালাধরা গ্রামের কামরুল মোল্লরে ছেলে মিঠু মোল্লা (৩২), একই থানার পাতালিয়া গ্রামের মৃত আহমদ সরদারের ছেলে মিজানুর সরদার (৪৫), যশোর কোতোয়ালি থানার বলডাঙ্গা গ্রামের সরোয়ার বিশ্বাসের মেয়ে শাপলা খাতুন (২৩) ও পিরোজপুরের নাজিরপুর থানার চরখোলা গ্রামের রতন খলিফার মেয়ে সুমি আক্তার (২৪)।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৪৬

আটকের সময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে বিজিবি তাদের পাচারকারীকে ধরতে পারেনি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST