১০ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

কাতারে ইসরায়েলি হামলায় নিহত ৬

অনলাইন ডেস্ক : কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬ জনের নিহত হওয়ার খবর জানা গেছে। এর মধ্যে হামাসের ৫ সদস্য ও এক কাতারি কর্মকর্তা রয়েছেন। হামাসের বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এ হামলার লক্ষ্যবস্তু ছিলেন খলিল আল-হাইয়াসহ হামাসের শীর্ষ নেতারা।

হামাসের নিহত ৫ জনের মধ্যে রয়েছেন—আল-হাইয়ার কার্যালয়ের পরিচালক জিহাদ লাবাদ, আল-হাইয়ার ছেলে হুমাম আল-হাইয়া, দেহরক্ষী আবদুল্লাহ আবদুল ওয়াহিদ, দেহরক্ষী মুয়ামেন হাসুনা ও দেহরক্ষী আহমেদ আল-মামলুক।

আরও পড়ুনঃ   ৩ হাজার আপত্তিকর ভিডিও : ফেঁসে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রীর নাতি

গত বছর তেহরানে ইসমাইল হানিয়া, গাজায় ইয়াহিয়া সিনওয়ার ও সামরিক প্রধান মোহাম্মদ দেইফ নিহত হওয়ার পর থেকে আল-হাইয়ার গুরুত্ব অনেক বেড়েছে। বর্তমানে তিনি হামাসের নেতৃত্ব পরিষদের পাঁচ প্রধান নেতার একজন।

এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এই হামলাকে ‘অপরাধমূলক’ আখ্যা দিয়ে বলেন, এটি আন্তর্জাতিক আইন ও বিধিবিধানের স্পষ্ট লঙ্ঘন। কাতার এই বেপরোয়া ‘ইসরায়েলি’ আচরণ মেনে নেবে না।

বিস্ফোরণের কিছুক্ষণ পর ‘ইসরায়েলি’ সেনাবাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, শিন বেত নিরাপত্তা সংস্থার সঙ্গে যৌথ অভিযানে তারা হামাসের ‘জ্যেষ্ঠ নেতৃত্ব’কে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

আরও পড়ুনঃ   ইসরায়েলি হামলায় ত্রাণের জন্য অপেক্ষমান ২০ফিলিস্তিনী নিহত

আইডিএফের বিবৃতিতে বলা হয়, ‘বছরের পর বছর ধরে হামাস নেতৃত্বের এই সদস্যরা সন্ত্রাসী সংগঠনটির কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা সরাসরি ৭ অক্টোবরের নৃশংস হত্যাযজ্ঞের জন্য দায়ি এবং ‘ইসরায়েল’-এর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছে।’

উল্লেখ্য, সোমবার দোহায় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানির সঙ্গে বৈঠক করেছিলেন খলিল আল-হাইয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST