১০ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

আসন বিন্যাসের প্রতিবাদে ১১ ঘন্টা সড়ক অবরোধ! ২১ জেলার মানুষের চরম দুর্ভোগ

জহিরুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৪৬ টি সংসদীয় আসন পরিবর্তণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত বৃহস্পতিবার (৪ সেপ্টম্বর) প্রকাশিত গেজেটে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের অন্তর্গত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন দুটিকে কেটে ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনে যুক্ত করা হয়। ফরিদপুরের ভাঙ্গায় এ সংবাদ ছড়িয়ে পড়লে- ইসির এ সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষোভে ফুঁসে উঠেন অত্র এলাকার বাসীন্দারা। আসন বিন্যাসের প্রতিবাদে- মঙ্গলবার টানা ১১ ঘন্টা মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা। ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল, ঢাকা-মাওয়া-ভাঙ্গা ও ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। এ সময় চরম দুর্ভোগে পড়েন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ।

আরও পড়ুনঃ   নওগাঁয় স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে সাময়িক বরখাস্ত

স্থানীয়রা জানান- ইতোমধ্যে, আসন বিন্যাসের প্রতিবাদে শুক্রবার বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দফায় দফায় সড়ক অবরোধ করেছে কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা। পরে, সন্ধ্যা সোয়া ৭টার দিকে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ও সড়কের যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকাল ৮ টা থেকে বেলা পৌনে ১ টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নের বাসিন্দারা। পরবর্তীতে, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান, লোকাল ও হাইওয়ে থানার দুই ওসি ঘটনাস্থলে থাকা অবরোধ কারীদের দাবী তিন দিনের মধ্যে পূরণ করা হবে বলে আস্বস্ত করেন। এরপর, সড়ক অবরোধ থেকে সরে দাঁড়ায় অবরোধকারীরা। কিন্তু, উপজেলা প্রশাসনের আশ্বাসের তিন পরে, বিক্ষোভ কারীদের দাবী পূরণ না হওয়ায় মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দিনব্যাপী মহাসড়ক অবরোধ করা হয়। এ সময় বিভিন্ন দলের নেতা-কর্মীরা আন্দোলন কারীদের সমর্থন জানান। তাদের দাবী পূরণ না হওয়া পর্যন্ত- তীব্র আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   শিক্ষার্থীদের আটক করা মাটিভর্তি ট্রাক্টর ছেড়ে দিল পুলিশ, ফের ফসলী জমি কেটে পুকুর ভরাট

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানায়- আসন বিন্যাসের প্রতিবাদে সকাল থেকে সড়ক অবরোধ করেছে বিক্ষোভ কারীরা। প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বোঝানোর চেষ্টা চলছে।
উল্লেখ্য, ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে ভাঙ্গা উপজেলা গঠিত। এর মধ্যে আলগী ও হামিরদী ইউনিয়ন ভাঙ্গা পৌরসভার সীমানা ঘেঁষে। অতিতে, ভাঙ্গা উপজেলা নিয়ে ফরিদপুর-৫ আসন ছিল। এরপর, ২০০৮ সাল থেকে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা মিলে ফরিদপুর-৪ আসনে একীভূত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১০

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১১

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১২

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৩

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৪

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৫

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৬

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৭

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৮

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১৯

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST