৯ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নেপালে গণমাধ্যমের অফিসে ভাঙচুর-আগুন

অনলাইন ডেস্ক : নেপালে জেন-জি নেতৃত্বাধীন সরকার-বিরোধী আন্দোলন ব্যাপক সহিংস আকার ধারণ করেছে। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগের পর আন্দোলনকারীরা পুরো সরকারের পতনের দাবিতে রাজপথে অবস্থান নিয়েছেন।

এ সময় দেশটির সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের বাসভবনসহ সরকারি বেসরকারি স্থাপনা হামলা-ভাঙচুর করেছেন বিক্ষোভকারীরা। দেশটির রাজধানী কাঠমান্ডু ও কান্তিপুরে বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

কাঠমান্ডুর সাংবাদিক রাম্যাতা লিম্বু বলেছেন, নেপালের চলমান বিক্ষোভ এবং সহিংসতার মাত্রা দেখে সবাই হতবাক। কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে তিনি বলেন, বর্তমান সরকারের কর্মকাণ্ড নিয়ে হতাশা ছিল। দুর্নীতি বাড়ছে, স্বচ্ছতা নেই, জবাবদিহিতা নেই… কিন্তু আমি যাদের সঙ্গে কথা বলেছি, তাদের কেউই ভাবেনি, পরিস্থিতি এতটা ভয়াবহ পর্যায়ে পৌঁছাবে।

লিম্বু বলেন, বিক্ষোভকারীদের ভাঙচুরের পর সংসদ ভবন থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। এটি বেশ উদ্বেগজনক এবং কিছুটা ভীতিকর। এখন মনে হচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে কেউই নেই।

আরও পড়ুনঃ   নাইজেরিয়ায় কলেরায় ৩০ জনের প্রাণহানি, প্রাদুর্ভাবের সতর্কতা

তিনি বলেন, কিছুক্ষণ আগে সেনাবাহিনীর প্রধান, পুলিশের প্রধান, সশস্ত্র পুলিশের প্রধান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ ছয়টি নিরাপত্তা সংস্থার প্রধানরা যৌথ বিবৃতি প্রকাশ করেছেন। আশা করা যায়, এটি পরিস্থিতি কিছুটা শান্ত করতে সহায়ক হবে। কারণ এখন যা ঘটছে, তা অনেকটাই নিয়ন্ত্রণহীন বা অরাজকতার মতো মনে হচ্ছে।

নেপালে সোমবারও ক্রমবর্ধমান অস্থিতিশীল পরিস্থিতিতে কিছু বিক্ষোভকারী সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি সম্পত্তি ধ্বংসের আহ্বান জানাতে শুরু করেছিলেন। তবে পরিস্থিতি অপ্রত্যাশিতভাবে আজ পাল্টে গেছে। দেশটির শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠন নিজেরাই এগিয়ে এসে সরকারি সম্পত্তি ঘিরে সুরক্ষা বলয় তৈরি করেছেন, যাতে উত্তেজিত জনতা ভাঙচুর না করতে পারে।

প্রধানমন্ত্রীর পদত্যাগের পর অনেক শিক্ষার্থী এবং তরুণ বিক্ষোভকারী বর্তমানে সহিংসতা ও রাস্তায় উত্তেজনা প্রশমনের দিকে নজর দিচ্ছেন। নেপালে সরকারবিরোধী বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে জেন-জি প্রজন্ম। এক খোলা চিঠিতে তারা বলেছেন, প্রশাসন এখন কার্যত চাপের মুখে নতজানু এবং বিক্ষোভকারীদের প্রতি শান্ত থাকার ও সরকারি সম্পত্তি ধ্বংস না করার আহ্বান জানিয়েছে।

আরও পড়ুনঃ   কাশ্মিরে ভারতীয় তিন সৈন্য নিহত

চিঠিতে বলা হয়েছে, দেশ এখন আমাদের নেতৃত্বে এসেছে। সরকারি সম্পত্তির কোনও ক্ষতি করা যাবে না। ধৈর্য ও সংযম নিয়ে আমরা সামনে এগোব।

জেন-জিদের ওই চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেছেন এবং এর মাধ্যমে নতুন রাজনৈতিক সমাধানের পথ খুলে গেছে। আমাদের অবস্থান হলো, একটি সর্বজনগ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে নাগরিক সরকার গঠন এবং নতুন নির্বাচনের আয়োজন করা। এর মাধ্যমে আমরা নিজেদের জন্য একটি নিরাপদ ভবিষ্যতের নেপাল গড়ে তুলতে পারব। আমাদের ঐক্যই নতুন পরিবর্তনের ভিত্তি গড়ে দেবে।

সূত্র: ইন্ডিয়া টুডে, আল জাজিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST