৮ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ডাকসু নির্বাচন ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সোমবার (৮ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে টিএসসিতে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ক্যাম্পাস এখন নিরাপত্তার চাদরে ঢাকা, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে, নিরাপত্তার মধ্যে থেকেই নির্বাচন হবে, কোনো ধরনের ঝামেলার আশঙ্কা নেই।

আরও পড়ুনঃ   গোদাগাড়ীতে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনের উদ্যোগে পথচারী ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ

তিনি বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ২ হাজার ৯৬ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। প্রয়োজনে এই সংখ্যা আরও বাড়ানো হবে। পাশাপাশি র‌্যাব ও বিজিবি সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

মো. সাজ্জাত আলী বলেন, কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। অবাঞ্ছিত কোনো ব্যক্তিকে ক্যাম্পাসে দেখা গেলে পুলিশে সোপর্দ করতে হবে। ভুয়া আইডি কার্ড যাতে তৈরি না হয় সে ব্যাপারে পুলিশ কঠোর তৎপর রয়েছে। সাইবার বুলিং বন্ধেও কার্যক্রম চালানো হচ্ছে।

আরও পড়ুনঃ   নগরীর সড়কে ফিরছে শৃঙ্খলা

ডিএমপি কমিশনার আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে গত এক মাস ধরে সমন্বয় করে এ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রদত্ত ক্ষমতাবলে আমি আজ রাত ৮টা থেকে আগামী ১১ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত ক্যাম্পাস এলাকায় লাইসেন্সধারী অস্ত্র বহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছি।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST