৮ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নৈতিক দায়িত্ববোধ থেকে, নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

অনলাইন ডেস্ক : দেশজুড়ে চলমান সহিংস-বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। সোমবার সন্ধ্যার দিকে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কাঠমান্ডুর বালুয়াটারে প্রধানমন্ত্রীর বাসভবনে মন্ত্রিসভার জরুরি বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক।

বৈঠকে অংশ নেওয়া দেশটির একজন মন্ত্রীর বরাত দিয়ে কাঠমান্ডু পোস্ট বলেছে, সোমবার দেশজুড়ে সহিংস বিক্ষোভে কাঠমান্ডুতে ১৭ জন, ইতাহারিতে দু’জন নিহত ও ৪০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। জেন-জি প্রজন্মের তরুণী-তরুণীদের বিক্ষোভে হতাহতের এই ঘটনায় নৈতিক দায়িত্ববোধ থেকে রমেশ লেখক পদত্যাগ করেছেন।

আরও পড়ুনঃ   বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল

এর আগে, সোমবার সকালের দিকে নেপালি কংগ্রেসের দপ্তর প্রধানদের বৈঠকে দলটির দুই মহাসচিব গগন থাপা এবং বিশ্ব প্রকাশ শর্মা স্বরাষ্ট্রমন্ত্রী লেখকের পদত্যাগের দাবি জানান। বিক্ষোভ সহিংসতায় হতাহতের ঘটনায় নৈতিক দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন দলটির দুই মহাসচিব।

এ সময় কংগ্রেস সভাপতি শের বাহাদুর দেউবা নীরব থাকলেও লেখক বৈঠকে জানান, তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং পরে মন্ত্রিসভা বৈঠকে গিয়ে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন।

গত বছরের ১৫ জুলাই নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেন রমেশ লেখক।

সরকারি প্রশাসনে দুর্নীতির অবসান ও জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে নেপালের জেন-জি প্রজন্মের হাজার হাজার তরুণ-তরুণী সোমবার কাঠমান্ডুতে বিক্ষোভ শুরু করেন। তরুণদের নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলনে কাঠমান্ডু থেকে বর্তমানে দেশের বড় বড় শহরে ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুনঃ   গাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছেই, নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি

সোমবার কাঠমান্ডু এবং অন্যান্য শহরে তরুণ প্রজন্মের এই বিক্ষোভ ভয়াবহ সহিংস আকার ধারণ করে। দেশের বিভিন্ন প্রান্তের কারফিউ জারির পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। কাঠমান্ডুতে বিক্ষোভকারীদের ওপর জলকামান, রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ।

এতে সন্ধ্যা পর্যন্ত অন্তত ২০ জনের প্রাণহানি ও আরও শত শত বিক্ষোভকারীর আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। সহিংসতার এই ঘটনায় দেশটির ক্ষমতাসীন শর্মা সরকারের ওপর ব্যাপক রাজনৈতিক চাপ তৈরি হয়েছে।

সূত্র: কাঠমান্ডু পোস্ট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST