৭ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের সবরীতলা মোড় এলাকায় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক সাজু মিয়া (৪০) মারা যান। রবিবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজু মিয়া গাইবান্ধা জেলার খোলাহাটি ইউনিয়নের মৃত আমির উদ্দীনের ছেলে। দুর্ঘটনায় ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

আরও পড়ুনঃ   এইচএসসির ফল ১৫ থেকে ১৭ অক্টোবরের মধ্যে

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে রাজশাহী থেকে নওগাঁগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড ১৪-৮৩৯১) সবরীতলা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। ফায়ার সার্ভিস ও পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমন্ত অবস্থায় পেছন থেকে অন্য একটি বালিবোঝাই গাড়িতে ধাক্কা দেন। এতে ট্রাকের সামনের অংশ চাপে দুমড়ে গিয়ে চালক আটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে জুলাইয়ের মায়েরা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

তিনি আরও জানান, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় চালককে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত সময়ের গোলে সুইসদের রুখে দিয়ে কাতারের বাজিমাত

আর্জেন্টিনার ৯ ফুটবলার পাচ্ছেন ফিফার বিশেষ উপহার

প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করলেন ভূমিমন্ত্রী

কৃষি ও কৃষককে বাঁচাতে তাদের পাশে দাঁড়াতে হবে : আরিফ পাশা

জনগণের বয়ানেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

জনগণের মতামতেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ : তথ্যমন্ত্রী

বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

কক্সবাজারে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

১০

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পারিবারিক বন্ধন সুদৃঢ় করার আহ্বান ভূমিমন্ত্রীর

১১

বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

১২

‘আবাবিল’ ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু

১৩

আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ

১৪

সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু, ৫ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

১৫

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট

১৬

নগরীতে পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

১৭

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কি আসলেই আসল শাকিরা ছিলেন?

১৮

সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর ও শক্তিশালী করতে চায় : বাণিজ্যমন্ত্রী

১৯

সীমান্ত সুরক্ষার দাবিতে নগরীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

২০

Design & Developed by: BD IT HOST