৬ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বিমানবন্দরের রানওয়েতে প্রাকৃতিক কর্ম, ভারতজুড়ে আলোচনা

অনলাইন ডেস্ক : বিমান বন্দরের রানওয়েতে এক বৃদ্ধের প্রাকৃতিক কাজ সেরে নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের দারভাঙ্গা বিমানবন্দরে।

ওই বৃদ্ধের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, তিনি সাদা কুর্তা-পাজামা পরে রানওয়েতে বসে প্রস্রাব করছেন। তিনি ওই বিমানের যাত্রী কি না সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে ওই সময় অন্য যাত্রীরা লাইন ধরে বিমানে উঠছিলেন। অর্থাৎ তখন রানওয়েটি একটিভ ছিল। ওই সময় একজনের রানওয়ের পাশে বসে প্রস্রাব করার ঘটনায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশ হয়েছে। সঙ্গে বিমানবন্দরের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে তারা।

আরও পড়ুনঃ   ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে হামাস নেতাদের সাক্ষাৎ

ওই বিমানের পাইলট ককপিট থেকে বৃদ্ধের প্রাকৃতিক কর্ম সারার ভিডিও করেন। ওই সময় সহ-পাইলটের সঙ্গে তাকে হাসাহাসি করতে শোনা যায়।

৯ সেকেন্ডের ওই ভিডিওটি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। এটি নিয়ে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

আরও পড়ুনঃ   উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে বিশ্ব ‘ব্যর্থ’: জাতিসংঘ প্রধান

একজন লিখেছেন, “এটি ভালো যে, এমনকি সাধারণ মানুষও এখন বিমানে ভ্রমণ করছেন।” আরেকজন লিখেছেন, “ভুল কিছু না। ভারতের সব জায়গায় যান। একই জিনিস ঘটতে দেখবেন।” অপর একজন লিখেছেন, “প্রস্রাব করার সঠিক উপায়।”

আরেকজন লিখেছেন, “বিমানবন্দরে অসংখ্য টয়লেট রয়েছে। তা সত্ত্বেও রানওয়েতে বসে এ কাজ। ইডিয়ট।”

এদিকে ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ এখনো এ ভিডিও নিয়ে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া দেখায়নি।

সূত্র: ফ্রি প্রেস জার্নাল

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST