৫ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম বদলে ‘যুদ্ধ মন্ত্রণালয়’ হচ্ছে

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম বদলে যুদ্ধ মন্ত্রণালয় করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) তিনি এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করতে পারেন বলে গতকাল হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানান।

হোয়াইট হাউজের ফ্যাক্ট শিটের তথ্য অনুযায়ী, ট্রাম্প নির্বাহী আদেশে স্বাক্ষর করলে প্রতিরক্ষামন্ত্রী পিটে হেগসেথ নিজের পদবীতে ‘যুদ্ধমন্ত্রী’ ব্যবহার করতে পারবেন। উপ-প্রতিরক্ষামন্ত্রী ব্যবহার করতে পারবেন ‘যুদ্ধ প্রতিমন্ত্রী’।

এই নামকরণকে স্থায়ী করতে আইন ও নির্বাহীগত যেসব কার্যক্রম প্রয়োজন সেগুলো বাস্তবায়ন করতে প্রতিরক্ষামন্ত্রী পিটে হেগসেথকে নির্দেশনা দেওয়া হবে।

আরও পড়ুনঃ   লোহার সিলিন্ডারে ৭ দশক কাটিয়ে মারা গেলেন পল

গত জানুয়ারিতে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বেশ কিছুর নাম পরিবর্তন করেন ট্রাম্প। এরমধ্যে মেক্সিকো উপসাগরকে তিনি আমেরিকা উপসাগর করেন। এছাড়া বর্ণবিষয়ক আন্দোলনের পর যেসব ঘাঁটির নাম পরিবর্তন করা হয়েছিল সেগুলো আগের নামে ফিরিয়ে নেওয়ার উদ্যোগও নেন তিনি।

১৯৪৯ সালের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম যুদ্ধ মন্ত্রণালয় ছিল। তবে পারমাণবিক যুদ্ধ ঠেকানোর ইঙ্গিত হিসেবে ওই সময় যুদ্ধ মন্ত্রণালয়ের নাম প্রতিরক্ষা মন্ত্রণালয় করা হয়।

আরও পড়ুনঃ   গাজায় নিহত আরও অর্ধশতাধিক, প্রাণহানি ছাড়িয়ে গেল ৪৫ হাজার

এই নাম পরিবর্তনের কারণে যুক্তরাষ্ট্রকে বেশ পরিমাণ অর্থ খরচ করতে হবে। সবকিছুতে নতুন নাম ব্যবহারের জন্য আগে সবকিছুই পরিবর্তন করতে হবে।

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে কনফেডারেন্সি ও কনফেডারেট নেতাদের নামে থাকা নয়টি সামরিক ঘাঁটির নাম পরিবর্তনের একটি উদ্যোগ নেওয়া হয়েছিল, যার জন্য সেনাবাহিনীর প্রায় ৩৯ মিলিয়ন ডলার খরচ হওয়ার কথা ছিল। কিন্তু এ বছরের শুরুর দিকে সেই উদ্যোগটি হেগসেথ বাতিল করে দিয়েছেন।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST