৪ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

তানোরে জমির তদন্তে গিয়ে কথিত কবিরাজের হাতে ইউনিয়ন ভূমি কর্মকর্তা লাঞ্চিত

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে আলোচিত ও কথিত কবিরাজ আবুল কালাম আজাদের বিরুদ্ধে সরকারি জমি দখল করে বালী ভরাট ও ভুমি অফিসের কর্মকর্তাকে (তহসিলদার) লাঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার চাঁন্দুড়িয়া বাজার সংলগ্ন কথিত কবিরাজ আজাদের বাড়ির সামনে।

এ ঘটনায় তানোর ইউনিয়ন ভূমি উপ-সহাকারী কর্মকর্তা (তহসিলদার) তানভির আহম্মেদ বাদি হয়ে আবুল কালাম আজাদসহ তিনজনকে আসামি করে তানোর থানায় একটি মামলা দায়ের করেছেন। এখবর ছড়িয়ে পড়লে অফিস পাড়ায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। সরকারি কাজে বাধা ও কর্তব্যরত একজন সরকারি কর্মকর্তাকে লাঞ্চিত করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

মামলার বিবরণ, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, তানোর উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের (ইউপি) চাঁন্দুড়িয়া মৌজার ১২৬৮ নম্বর দাগে সরকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জমি রয়েছে। সেখানে চাঁন্দুড়িয়া ইউপি ভুমি অফিস নির্মাণের জন্য নির্ধারন করা হয়েছে। কিন্ত্ত ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ওই জায়গায় গ্যারেজ নির্মাণ করার জন্য বালু দিয়ে ভরাট শুরু করেন কবিরাজ আবুল কালাম আজাদ।

আরও পড়ুনঃ   তানোরে সহকারী কমিশনারের কার্যালয়ে হামলার চেষ্টা, তিনজন আটক

এদিকে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তানোর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাকে (তহসিলদার) কে নির্দেশ দেন। বৃহস্পতিবার সকালে তহসিলদার ঘটনা স্থল পরিদর্শন করতে যান। এসময় আবুল কালাম আজাদ তার লোকজন নিয়ে সরকারি কাজে বাধা দিয়ে তহসীলদার অশ্লীল ভাষায় গালিগালাজসহ তাকে শারীরিকভাবে লাঞ্চিত করেন।

তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন, এমন খবর পেয়ে চান্দুড়িয়া ইউপির গ্রাম পুলিশদেরকে সেখানে পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। এঘটনায় তানোর থানায় নিয়মিত মামলা দায়ের করার জন্য তহসীলদারকে নির্দেশনা দেয়া হয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮

তানোর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা তানভির আহম্মেদ সজীব বলেন, উপজেলা নির্বাহী অফিসার অতিরিক্ত দাযিত্ব উপজেলা সহকারী কমিশনার ভূমি রিয়াকত সারমান স্যারের নির্দেশে সকালে চান্দুড়িয়া ইউপির চান্দুড়িয়া বাজার মোড়ের উত্তরে সাব পোস অফিসের সামনে সরকারী জায়গা দখল করে সেখানে বালি দিয়ে ভরাট করার বিষয়ে তদন্তে গেলে কবিরাজ আবুল কালাম আজাদসহ তার লোকজন আমাকে লাঞ্ছিত করেন। এঘটনক আমি তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১২

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৩

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

১৪

রাজশাহীতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ

১৫

নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের তৎপরতায় নিখোঁজ দুই সহোদর উদ্ধার

১৬

কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

১৭

আগামীকাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের

১৮

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

১৯

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

২০

Design & Developed by: BD IT HOST