৪ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

কোয়াবের সভাপতি নির্বাচিত মিঠুন

অনলাইন ডেস্ক : ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) ক্রিকেটারদের সব বিষয় দেখভাল করে। গেল বছরখানেক ধরে এই সংগঠনটির কার্যক্রম একরকম বন্ধ হয়ে ছিল। তবে আজ (৪ সেপ্টেম্বর) নির্বাচনের মাধ্যমে নতুন করে শুরুর পথে সংগঠনটি। আর সেই যাত্রায় কোয়াবের সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিঠুন।

কোয়াবের নির্বাচনের পদ সংখ্যা ১১টি। এর মধ্যে ১০ পদেই একক প্রার্থী থাকায় ভোটের প্রয়োজন পড়েনি। কেবল সভাপতি পদের লড়াই হয়েছে আজ। তবে সভাপতি পদেও নির্বাচন হতো না। সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সেলিম শাহেদ এই পদে দাঁড়িয়েছেন এই নির্বাচন থেকে স্রেফ অটো পাস তকমা সরাতে।

আরও পড়ুনঃ   তারেক রহমানের বিভাগ রাজশাহী থেকে মন্ত্রিত্বের আলোচনায় ৭ মুখ

বিসিবি প্রাঙ্গণে বিকেল ৩টায় নির্বাচন শুরু হয়। পাঁচটা পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পান ভোটাররা। এবার স্বশরীরে তো বটেই, অনলাইনেও ভোট দেওয়ার সুযোগ ছিল। মোট ২১৫ ভোটের মাঝে ১৮৮ জন ভোট দিয়েছেন। যেখানে ১৫৪টি ভোট পেয়েছেন মিঠুন। অন্যদিকে সেলিম শাহেদ পান ৩৪টি ভোট।

আরও পড়ুনঃ   ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন বিসিবি সভাপতি

এরই মধ্যে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলি, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট ও ইমরুল কায়েস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১০

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১১

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১২

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৩

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১৪

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১৫

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১৬

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১৭

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৮

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

১৯

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

২০

Design & Developed by: BD IT HOST