১ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন বিসিবি সভাপতি

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও টেস্ট ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল।গত শুক্রবার দায়িত্ব গ্রহণের একদিন পর গতকাল বিসিবিতে ব্যস্ততায় কেটেছে নতুন সভাপতির। একদিন বাদে আজ জাতীয় ক্রীড়া পরিষদে এসেছিলেন বুলবুল। দেখা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে।

পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বুলবুল বলেন, ‘প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডকে, সম্মানিত উপদেষ্টা মহোদয় আমাদের ডেকেছেন এখানে। তার যে উদার চিন্তাভাবনা আমাকে অভিভূত করেছে কয়েকটি কারণে। আমাদের এই মুহূর্তে প্রধান লক্ষ্য হচ্ছে ক্রিকেটকে বিকেন্দ্রীকরণ করা এবং তার মতের সঙ্গে আমরা ১০০ শতাংশ একমত। তিনি ফ্যাসিলিটি ডেভলপমেন্টের জন্য বাংলাদেশ সরকারের অন্যান্য ডিপার্টমেন্ট যেমন শিক্ষা মন্ত্রণালয়সহ অন্যান্য ক্ষেত্রগুলোকে নিয়ে যে ইভেন্টগুলো চালু করতে বলেছেন… এটা আমাদের একটা পরিকল্পনা আছে। আমরা একটা চার্টার তৈরি করেছি সেটার সঙ্গে ১০০ ভাগ মিলে গিয়েছে।’

আরও পড়ুনঃ   ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে রোনালদোর নতুন রেকর্ড

পরে বুলবুল আরও বলেন, ‘আমি অনেক খুশি, যে পরিমাণ সাহায্য এবং দিকনির্দেশনা আমরা পাচ্ছি… আমরা যে চার্টার তৈরি করেছি সেগুলো বাস্তবায়নে বাংলাদেশ সরকার আমাদের যেভাবে সাহায্য এবং উৎসাহ দিয়ে যাচ্ছে তাতে অবশ্যই খুশি।’

আরও পড়ুনঃ   জনপ্রিয় দৈনিক ‘প্রতিদিনের কাগজ’-এর শক্ত হাতে হাল ধরা সম্পাদক: সাংবাদিকতা যার নেশা, পেশা ও প্রেরণা

ক্রিকেট নিয়ে বুলবুলের ভাষ্যে, ‘ক্রিকেটকে প্রাধান্য দিচ্ছি। আমরা চাচ্ছি গ্রামের একটা ছেলে যেন ভালো খেলে উপজেলায় আসতে পারে….. উপজেলা থেকে জেলায়, জেলা থেকে বিগাগে এবং বিভাগীয় পর্যায় থেকে যেন জাতীয় পর্যায়ে আসতে পারে… সেই রাস্তাটা পরিষ্কার করছি। আমরা স্কুল ক্রিকেটকে নতুন করে সাজাব, তখন অটোমেটিক জাতীয় দলের পারফরম্যান্সও ভালো হবে। অ্যাভেইলেবল ভালো খেলোয়াড় বা হাইপারফরম্যান্স খেলোয়াড় বেশি থাকবে আমাদের কাছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST