২৪ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে রোনালদোর নতুন রেকর্ড

অনলাইন ডেস্ক : শনিবার রাতে আল আহলির কাছে টাইব্রেকারে ৩-৫ গোলে হেরে সৌদি সুপার কাপের শিরোপা জেতার সুযোগ হাতছাড়া করেছে আল নাসর। ক্লাবের হয়ে শিরোপা জেতা না হলেও হংকং স্টেডিয়ামে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন আল নাসর তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে চারটি ভিন্ন ক্লাবের জার্সিতে ন্যুনতম ১০০টি করে গোল করার কৃতিত্ব অর্জন করেছেন সিআর সেভেন।

আল আহলি ও আল নাসরের মধ্যকার ম্যাচটি নির্ধারিত সময় শেষে ২-২ গোলে ড্র ছিল। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৩ গোলে হেরে যায় আল নাসর। এর আগে ম্যাচের প্রথমার্ধে আল আহলির বিপক্ষে গোল পান রোনালদো। ৪১তম মিনিটে টাইব্রেকারে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এটি ছিল আল নাসরের হয়ে তার ১০০তম গোল।

আরও পড়ুনঃ   ভারতের সেরা ক্রিকেটার বেছে নিলেন শাস্ত্রী

অর্থাৎ সেই গোলের মাধ্যমে চার ক্লাবের হয়ে অন্তত ১০০টি করে গোল করার রেকর্ড স্পর্শ করেন ৪০ বছরের রোনালদো। এর আগে ক্যারিয়ারের শুরুতে ম্যানচেস্টার ইউনাডেটের হয়ে করেছেন ১৪৫ গোল। পরবর্তীতে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে লস ব্লাঙ্কোসদের জার্সিতে ৪৫০টি গোল করেন। এরপর ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের হয়ে ১০১ গোল করেন সিআর সেভেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ‘সমন্বয়ক’ সোহেলের ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

ইতিহাসে তিনজন ফুটবলার আছেন, যারা অন্তত তিনটি ক্লাবের হয়ে ১০০ কিংবা তার বেশি গোল করেছেন। এই তালিকায় প্রথমজন ইসিদরো ল্যাঙ্গারা। স্পেনের হয়ে ১৯৩০-১৯৪৮ পর্যন্ত খেলেছেন তিনি। এছাড়া ব্রাজিলিয়ান তারকা রোমারিও ও নেইমারও তিন ক্লাবের হয়ে ১০০ বা তার বেশি গোল করেছেন। তবে সবাইকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে রোনালদোই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১০

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১২

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৬

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৮

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST