৩ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ফরিদপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে আটক স্বামী

অনলাইন ডেস্ক : ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জেরে মর্জিনা বেগম (৩৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে তাঁর স্বামীকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার সোনাপুর ইউনিয়নের রংরায়েরকান্দি গ্রামে ওই গৃহবধূ নিহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামী বক্কার শেখকে (৪৩) আটক করেছে।

নিহত মর্জিনা জেলার সদর উপজেলার ফুরসা গ্রামের মৃত মোচন মোল্লার মেয়ে। তাঁর তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ

নিহত মর্জিনার স্বজনেরা জানান, মঙ্গলবার ভোরে মর্জিনা ও বক্কারের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে বক্কার ঘর থেকে বের হয়ে গেলে তাঁর স্ত্রী ঘরের দরজা আটকিয়ে দেন। পরে ঘরের টিনের বেড়া ভেঙে ভেতরে ঢুকে বটি দিয়ে মর্জিনার মাথায় আঘাত করেন স্বামী বক্কার। একাধিক আঘাতের কারণে মাথা ফেটে ঘটনাস্থলে মারা যান মর্জিনা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বক্কারকে আটক করে।

আরও পড়ুনঃ   রাজশাহীর প্রাক্তন এডিএম সাবিহা সুলতানা আর নেই

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, পারিবারিক কলহের জেরে বটি দিয়ে স্বামী বক্কার শেখ স্ত্রী মর্জিনাকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পাওয়া মাত্রই বক্কারকে আটক করা হয়েছে। নিহত মর্জিনার মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST