১ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীর প্রাক্তন এডিএম সাবিহা সুলতানা আর নেই

স্টাফ রিপোর্টার : বিসিএস প্রশাসন ক্যাডারের ৩০তম ব্যাচের কর্মকর্তা ও রাজশাহীর প্রাক্তন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বর্তমানে রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক পদে কর্মরত ছিলেন।
শনিবার (১ জুন) সকাল সাড়ে ৮টায় ভারতের মুম্বাই-এর নানাবতী ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি। এক শোকবার্তায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক শামীম আহমেদ। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তিনি।
শোক বার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, বিসিএস প্রশাসন ক্যাডারের ৩০তম ব্যাচের কর্মকর্তা সাবিহা সুলতানা দীর্ঘ দিন যাবত জটিল বেস্ট ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
তাঁকে উন্নত চিকিৎসার জন্য গত ৩১ মে ভারতের মুম্বাই-এর নানাবতী ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। আজ (১ জুন) সকাল সাড়ে ৮টায় হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান। মৃত্যুকালে স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জেলা প্রশাসক শামীম আহমেদ আরো বলেন, সাবিহা সুলতানার অকাল মৃত্যুতে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন রাজশাহী জেলা শাখার অপূরণীয় ক্ষতি হয়েছে। গণতন্ত্র ও সমাজ উন্নয়নে তাঁর অবদান মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনকল্যাণেই খাল খনন ও সড়ক উন্নয়ন করা হচ্ছে : এমপি মিলন

কলেজ শিক্ষার্থী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী

মেধার বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জরুরি : ভূমিমন্ত্রী মিনু

‘উদ্ভাবনী প্রযুক্তিতে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে হবে’

লালপুরে দিনব্যাপী জামায়াতের শিক্ষা শিবির

প্রধানমন্ত্রী জাতিকে সকল দিক থেকে এগিয়ে নেওয়ার জন্যই এই প্রতিযোগিতার আয়োজন করেছে : ভূমিমন্ত্রী মিনু

রামেক হাসপাতালের ১২০০ শয্যায় ৩৫০০ রোগী

গাজীপুরে ৫ জনকে গলাকেটে হত্যা

‘সাংবাদিক সমাজের উন্নয়নে’ পুকুর খননের আবদার

চিকিৎসার জন্য যুক্তরাজ্যের পথে রাষ্ট্রপতি

১০

রবীন্দ্রনাথের গান-কবিতা শুনে মনে হয় তিনি একজন দার্শনিক : মির্জা ফখরুল

১১

শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উদযাপন

১২

নগরীতে ড্রেন পরিস্কারকরণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

জাতিসংঘ ফোরামে বাংলাদেশ : নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান

১৪

রাষ্ট্রীয় সফরে রাজশাহীতে দুই মন্ত্রী, শাহ মখদুম বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

১৫

এলজিআরডি মন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৬

সিলেটের পাথর কোয়ারি ইজারা প্রদানে উচ্চপর্যায়ের কমিটি গঠন : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন ফয়েজুল কবির

১৮

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

১৯

ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন

২০

Design & Developed by: BD IT HOST