১ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

সাজানো নির্বাচনে দেশপ্রেমিক রাজনৈতিক দল অংশ নেবে না: গোলাম পরওয়ার

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে জনগণের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। সাজানো নির্বাচন আয়োজনে কোনো দেশপ্রেমিক রাজনৈতিক দল অংশ নেবে না।

সোমবার (১ সেপ্টেম্বর) পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনিভিত্তি শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ বিষয়ে কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে এ বৈঠকের আয়োজন করে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ।

আরও পড়ুনঃ   ইনকিলাব মঞ্চের ৩ দাবি: বিকেলের মধ্যে উপদেষ্টারা এসে দাবি না শুনলে সড়ক অবরোধ

তিনি আরও বলেন, পিআর পদ্ধতি নিয়ে একটি দল জাতির কাছে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। কেয়ারটেকার সরকার পদ্ধতির গুরুত্ব যে জাতি বুঝেছে, সে জাতি পিআর পদ্ধতিও বুঝবে। আর পিআর পদ্ধতিতে নির্বাচন হলে যোগ্য মানুষেরা সংসদে যেতে পারবে।

তিনি দাবি করেন, বেশিরভাগ ভোটারের প্রতিনিধিত্বকারী দলগুলো আগামী নির্বাচনে পিআর চায়। গণভোটে পিআর পদ্ধতি গ্রহণযোগ্য না হলে আমরাও পিআর-এর দাবি থেকে সরে আসবো।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে সাংবাদিকদের সঙ্গে জামায়াত মনোনীত প্রার্থীর মতবিনিময়

স্বৈরাচার তৈরির কোনো সুযোগ না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার না হলে আগামীতে যে ক্ষমতায় যাবে সেই স্বৈরাচার হবে। বিদ্যমান রাষ্ট্র কাঠামোয় যদি আমরাও ক্ষমতায় যাই, স্বৈরাচার হয়ে যাব।

এ সময় অধ্যাদেশ বা গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনিভিত্তি এবং আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি নিশ্চিতের দাবি জানান তিনি।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

নাটোরে সাড়ে এগারো কেজি গাঁজাসহ গ্রেফতার ১

পুঠিয়ার রাজ পরিবারের ব্যবহৃত আসবাবপত্র উদ্ধার

ইরাকে কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানি ড্রোন হামলা

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ায় হতাহত ১০

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের

ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ : তথ্যমন্ত্রী

বংশালে হেলমেট গোডাউনে আগুন : সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

১০

মান্দা থানার বাক ও শারীরিক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

১১

বাঘায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন

১২

রাসিক প্রশাসকের সঙ্গে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

১৩

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

১৪

রুয়েটে কিউএস র‌্যাংকিং কমিটির সভা অনুষ্ঠিত

১৫

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আইসিআরসি প্রতিনিধির মতবিনিময়

১৬

নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

১৭

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

১৯

নগরীতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST