১ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

হামজা না থাকলে সমস্যা নেই ক্যাবরেরার, কষ্ট হবে তপুর

অনলাইন ডেস্ক : ১৩ আগস্ট জাতীয় ফুটবল দলের অনুশীলন শুরু হয়েছে। গতকাল সন্ধ্যায় বসুন্ধরা কিংস ১০ ফুটবলার ছাড়ায় আজই প্রথম পূর্ণাঙ্গ প্র্যাকটিস হয়েছে। তবে আজ অনুশীলন ছাপিয়ে ঘুরেফিরে এসেছে হামজা প্রসঙ্গ।

আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর দু’টি প্রীতি ম্যাচের জন্য বাংলাদেশ ৩ সেপ্টেম্বর দেশ ছাড়বে। ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের হয়ে এই উইন্ডো খেলবেন কি না সেটা এখনো নিশ্চিত নয়। তাই আজ অনুশীলন সেশন শুরুর আগে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে হামজাকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি ফেডারেশনের দিকে বল ঠেলে দেন, ‘এটা ম্যানেজম্যান্টের বিষয়। তারা দেখছে।’

ফেডারেশন হামজা ও তার ক্লাবের সাথে যোগাযোগ করলেও কোচের খেলা নিয়ে পরিকল্পনা থাকে। তার পরিকল্পনায় হামজা আছে কি নেই এ নিয়ে ফের প্রশ্ন হলে এই স্প্যানিশ কোচ বলেন,‘এই দলটি প্রস্তুত রয়েছে নেপাল সফরের জন্য। হামজা যদি শেষ পর্যন্ত না আসতে পারে সমস্যা হবে না।’

কোচ মিডিয়ায় কথা বলার মিনিট দু’য়েক পর আসেন সিঙ্গাপুর ম্যাচে অধিনায়কত্ব করা তপু বর্মণ। হামজা না থাকলে কোচ হ্যাভিয়েরের সমস্যা না দেখলেও তপু বর্মণ খানিকটা সমস্যা দেখছেন,‘আসলে আমাদের অনেক কিছু শুরুই হয় হামজাকে নিয়ে। তার ব্যস্ত সূচি রয়েছে এরপরও সে আসার চেষ্টা করছে যতটুকু জেনেছি। এরপরও যদি সে আসতে না পেরে আমাদের একটু কষ্ট হবে। তবে সেটা আমাদের মানিয়ে নিতে হবে।’

আরও পড়ুনঃ   রাষ্ট্রপতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছেন: নুর

ফিফা উইন্ডোতে জাতীয় দলে ফুটবলার ডাক পেলে ক্লাব খেলোয়াড় ছাড়তে বাধ্য। ম্যাচের ৪৮ ঘন্টা আগে ফুটবলার যেন জাতীয় দলে যেতে পারে সেই ব্যবস্থা করা ক্লাবের দায়িত্ব। সেই সময় পেরিয়ে সংশ্লিষ্ট ফেডারেশন ক্লাবের বিপক্ষে পদক্ষেপ নিতে পারে। আইন-কানুন বাফুফের পক্ষে থাকলেও খানিকটা ধীরে চলো নীতিতেই যেন চলছে এই উইন্ডোতে। ম্যানেজার আমের খান বলেন,‘গতকালও এই বিষয়ে বলেছি। এখনো সেই পর্যায়ে রয়েছে। গতকাল রাতেও হামজার সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপ হয়েছে। সে বিষয়টি দেখছে।’

৯ অক্টোবর বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই। হংকংয়ের বিপক্ষে সেই ম্যাচের প্রস্তুতির জন্যই বাংলাদেশ নেপালে দু’টি ম্যাচ খেলছে। নারী দল যেখানে উচু র‌্যাংকিংয়ের দলের সঙ্গে খেলে নিজেদের উন্নতি করছে। সেখানে বাংলাদেশ পুরুষ দল জুন উইন্ডোতে ভূটান আর সেপ্টেম্বর উইন্ডোতে খেলবে নেপালের সঙ্গে। প্রতিপক্ষ নিয়ে তপুর মন্তব্য,‘নেপাল ও হংকংয়ের সঙ্গে খেলার ধরন মিল রয়েছে। দুই দলই লো ডিফেন্স ব্লক করে। এই ম্যাচটি আমাদের হংকংয়ের জন্য কাজে লাগবে।’

আরও পড়ুনঃ   চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার গ্রুপে বাংলাদেশ

৬ সেপ্টেম্বর কাঠমান্ডুতে ম্যাচ। হাতে মাত্র পাঁচ দিন। এই সময় নিজেদের সমন্বয়ের জন্য যথেষ্ট মনে করছেন তপু, ‘আপনারা মনে করছেন হয়তো সমস্যা হবে। আমরা এক সঙ্গে অনেক দিন থেকেই খেলছি। পাঁচ দিন অনুশীলন করতে পারব আমরা এক সঙ্গে। এটা যথেষ্ট।’ ম্যাচ ভেন্যু নিয়ে খানিকটা শঙ্কিত তপু , ‘নেপালের আবহাওয়া ও উচ্চতা একটা বিষয়। শুনেছি নেপালের স্টেডিয়াম ফিফা ( এএফসি) থেকে নিষিদ্ধ। জানি না আসলে কোথায় খেলা হবে।’

নেপালের দশরথ স্টেডিয়ামে এএফসি বাছাই প্রতিযোগিতা আয়োজনের অনুমতি দেয়নি এএফসি। তবে প্রীতি ম্যাচ আয়োজনে বাধা নেই অবশ্য। ফলে ৬ ও ৯ সেপ্টেম্বর দুই ম্যাচ কাঠমান্ডুর দশরথেই হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST