৩১ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

নুর’এর উপর এই অমানবিক হামলা কোনোভাবেই কাম্য নয় : উপদেষ্টা শারমীন এস মুরশিদ

স্টাফ রিপোর্টার : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন,নুরুল হকের উপর এই অমানবিক হামলা কোনোভাবেই কাম্য নয়।

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৯ আগস্ট (শুক্রবার) ২০২৫ তারিখে অমানবিক হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক (নুর) এবং তার দলের অন্যান্য আহত সদস্যদের দেখতে যান এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য দায়িত্বরত চিকিৎসকদের নির্দেশনা দেন।

আরও পড়ুনঃ   বড়াল দখলদারদের তালিকা হলেও উচ্ছেদ হয় না

উপদেষ্টা বলেন, নুরুল হক নুর এবং তার দলের অন্য আহত সদস্যদের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটি বিশেষায়িত মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাদের সর্বোচ্চ মানের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সার্বক্ষনিক মনিটরিং করা হচ্ছে। উন্নত চিকিৎসার স্বার্থে প্রয়োজনে তাদের বিদেশে পাঠানো হবে। এ সংকটময় সময়ে নুরুল হক ও তার দলের আহত সদস্যদের এবং তাদের পরিবারের সঙ্গে পুরো জাতির প্রার্থনা এবং সংহতি রয়েছে ।

আরও পড়ুনঃ   রাজা একাই ৮ উইকেট, সাকিবদের হারাল তামিমরা

তিনি বলেন, অন্তবর্তী সরকার মনে করে এ ধরনের সহিংসতা গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটের উপর আঘাত করা। ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই হামলার বিচার বিভাগীয় তদন্তের জন্য জোর দেয়া হয়েছে এবং দ্রুততার সাথে বিচারকার্য শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করছি।

এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আসাদুজ্জামান ও চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

চরাঞ্চলের দুঃখ-দুর্দশা শুনলেন জেলা প্রশাসক, সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান

নিয়ামতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

সংকটময় মুহূর্তে সরকারি কর্মচারীদের কল্যাণে পাশে দাঁড়াচ্ছে কল্যাণ বোর্ড – রাজশাহী বিভাগীয় কমিশনার

রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা দিল রাজশাহী কলেজিয়েট স্কুলের ১৯৭০ সালের এসএসসি ব্যাচ

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন লাইভ বেকারীকে জরিমানা

১০

পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ইজিপি টেন্ডারে অনিয়মের অভিযোগ

১১

জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন

১২

ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের

১৩

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে কোনো দলীয় সম্পৃক্ততা থাকবে না : অর্থমন্ত্রী

১৪

‘২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারানোই বড় অর্জন’

১৫

মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘ওয়েলকাম ৩’

১৬

দলের গুরুত্বপূর্ণ পদ থেকে দুই এমপিকে সরালেন মমতা

১৭

আর কোনও হামলা নয়, বললেন ট্রাম্প

১৮

বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে ফিরছে ‘৭-১’ গোলের স্মৃতি

১৯

তানোরে এফএইচ এর উদ্যোগে নিবন্ধিত শিশুদের হাতের লেখা প্রতিযোগিতা

২০

Design & Developed by: BD IT HOST