৩০ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

গুমের সাথে জড়িতদের ভোটের আগেই বিচারের দাবি করলেন স্বজনরা

স্টাফ রিপোর্টার : গুম হওয়া পরিবারের স্বজনরা এখনও তাদের প্রিয়জনদের ফিরে আসার অপেক্ষায় দিন গুণছেন। তারা বলছেন, শেখ হাসিনা সরকারের পতন হলেও এই মানুষগুলোর কেন খোঁজ মিলছে না? আন্তর্জাতিক গুম হয়ে যাওয়া ব্যাক্তিদেও স্মরণে আন্তর্জাতিক দিবসে অধিকার’র আয়োজনে রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধনে হারিয়ে যাওয়া স্বজনদের সন্ধান দিতে হবে এবং গুমের সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে ভোটের আগেই বিচারের কার্য শেষ করার দাবি করেছেন তারা।

শেখ হাসিনা সরকারের রাজনৈতিক প্রতিহিংসায় নিখোঁজ এদেরই কারও বাবা, কারও সন্তান, কারও স্বামী, কারও ভাই। বছরের পর বছর গুম হওয়া স্বজনের অপেক্ষায় পরিবারের সদস্যরা। তাদের আর্তনাদ-আহাজারিতে ভারি হয়ে ওঠে সাহেব বাজার জিরোপয়েন্ট। নিখোঁজদের ফেরত পাওয়ার আকুতি তাদের। র‌্যালি ও মানববন্ধনে উপস্থিত হন গুম হওয়া ৫টি পরিবারের সদস্যরা। সঙ্গে ছিলো গুম হওয়া স্বজনের ছবি নিয়ে ফিরে পাওয়া আকুতি। এসময় গুম থেকে ফিরে আসা ৭ ব্যক্তি উপস্থিত ছিলেন।

গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্বরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মানবাধিকার সংগঠন ‘অধিকার’র উদ্যোগে শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় রাজশহী মহানগরীর আলুপট্রি থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদিক্ষণ করে সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধ অনুষ্ঠিত হয়।

গুমের ঘটনা থেকে কেউ কেউ বেঁচে ফিরছেন। তাদের মধ্যে আতিকুল ইসলাম মানববন্ধনে তিনি প্রশ্ন রেখে বলেন, রাষ্ট্রের নিরাপত্তা দেয়ার কথা প্রতিটি নাগরিককে, কিন্তু সরকারি বাহিনী কোন আইনি বলে তাদের গুম করেছিল? তিনি বলেন, ‘আমার পরিবারের মতো অসংখ্য পরিবারের এই কষ্ট মাসের পর মাস বছরের পর বছর যেন বয়ে যেতে না হয়। গুমের ঘটনায় জড়িতদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’ গুম হওয়া ব্যক্তিদের ফেরত পাওয়ার পাশাপাশি আয়নাঘর নামক নির্যাতন কারখানা বিলুপ্ত ঘোষণারও দাবি জানিয়েছেন তিনি। মানববন্ধনে গুম হওয়া পরিবারের সদস্যরা অর্šÍবর্তী সরকারের নিকট দাবি জানিয়ে বলেন, আমাদের পিতা বা স্বামী জীবিত না মৃত, আমরা পিতৃহারা, বিধবা না সধবা এর নিশ্চয়তা চাই। আমরা চাই গুমের সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে ভোটের আগেই বিচারের কার্য শেষ করতে হবে।

আরও পড়ুনঃ   কথিত আন্দোলন আর মবের মহড়া শক্ত হাতে মোকাবিলা করা হবে

‘অধিকার’র রাজশাহীর সমন্বয়ক ও দৈনিক আমার দেশ’র ব্যুরো প্রধান মঈন উদ্দিন পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রেজিষ্ট্রার মানবাধিকার কর্মী ড. ইফতেখারুল আলম মাসউদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ও আরইউজে’র সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন, দীর্ঘ ছয় মাস গুম থেকে ফিরে আসা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্রনেতা আতিকুল ইসলাম, গুম হওয়া ব্যাক্তি আব্দুল কুদ্দসের স্ত্রী জামিল আক্তার, গুম হওয়া ব্যাক্তি মুরশিদুল ইসলামের স্ত্রী সেলিনা বিবি, গ্রীন ভয়েজ কেন্দ্রীয় কমিটির সদস্য আহসান হাবীব, স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট মাহমুদুল হাসান, আরিফুল ইসলাম। পরে মানবাধিকার সংগঠন অধিকার’র বিবৃতি পাঠ করে শুনান দীর্ঘ ছয় মাস পর গুম থেকে ফিরে আসা ব্যাক্তি আলামি হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, গুম থেকে ফিরে আসা মিজান ইসলাম, আল-আমিন, মাসুদ রানা, মিজান, বুলবুল ইসলাম, মো. সুমন।

এছাড়া উপস্থিত ছিলেন, রাজশাহী রিপোর্টার ্্ইউনিটির সহ সভাপতি ও মানবাধিকার কর্মী মাসুদ রানা রাব্বানী, মানবাধিকার কর্মী ও সাংবাদিক কাজি নরুল আলম, মানবাধিকার কর্মী আনোয়ার হোসেন ফিরোজ, মানবাধিকার কর্মী এম শামিম আক্তারসহ শতাধিক সাংবাদিক ও মানবাধিকার কর্মী উপস্থিত ছিলেন। প্রতিকূল আবহাওয়ায় তপ্ত রোদে রাজশাহী মহানগরীর প্রায়ন শতাধিক সাংবাদিক ও মানবাধিকার কর্মী মানববন্ধনে উপস্থি ছিলেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে তাবলিগে এসে পদ্মায় ডুবে যুবকের মৃত্যু

মানবাধিকার সংগঠন ‘অধিকার’র রাজশাহীর সমন্বয়ক ও দৈনিক আমার দেশ’র ব্যুরো প্রধান মঈন উদ্দিন অধিকার’র পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের ১০ টি দাবি তুলে ধরেন- ১। সব গুমের ঘটনায় স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করতে হবে; ২। গুম অবস্থা থেকে ফেরত না আসা ব্যক্তিদের অনুসন্ধানের জন্য নীতিমালা প্রণয়ণ করে একটি জাতীয় কৌশল গ্রহণ করা অত্যন্ত জরুরী বিষয়; ৩। গুম থেকে ফিরে আসা ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা বা সাজানো মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে; ৪। গুম অবস্থা থেকে ফেরত না আসা ব্যক্তিদের পরিবার যেন ভুক্তভোগীর ব্যাংক হিসাব, সম্পদ ও সম্পত্তি পরিচালনা করতে পারে সে জন্য ঈবৎঃরভরপধঃব ড়ভ অনংবহপব প্রদান করা এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য যথাযথ ক্ষতিপূরণের বিধান রাখতে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে; ৫। বিচারিক প্রক্রিয়ায় নিরাপত্তা নিশ্চিত করতে ভুক্তভোগী ও সাক্ষী সুরক্ষা আইন প্রণয়ণ করতে হবে; ৬। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ বাতিল বা সংশোধন করতে হবে; ৭। গুম ও বিচারবহির্ভূত হত্যার ঘটনায় জড়িত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) কে বিলুপ্ত করতে হবে; ৮। গুমের প্রমান ধ্বংসের সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে; ৯। ভুক্তভোগী ও তাদের পরিবারের দীর্ঘমেয়াদি ভোগান্তি বন্ধে ন্যায্য, স্বচ্ছ ও দ্রুত বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে হবে; এবং ১০। আইসিপিপিইডি (ওঈচচঊউ) বাস্তবায়ন এবং আন্তর্জাতিক মানবাধিকার মান অনুযায়ী ফরেনসিক, আইনগত ও তদন্তে সক্ষমতা উন্নত করতে বাংলাদেশ সরকারের কারিগরি ব্যবস্থা উন্নত করা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

পদ্মায় ক্ষতিগ্রস্ত মাঝিদের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

ভাঙ্গায় ফ্লাইওভারের রেলিংয়ে পিকআপের ধাক্কা, আহত ৩

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

রাজশাহী কোর্ট কলেজকে সরকারীকরণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

রাজশাহী গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান

১০

১৭ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ ,লাখো মানুষের ঢল

১১

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ : আইনমন্ত্রী

১২

নারীসহ ফ্ল্যাটে ওসি মাহবুব, দরজা ভেঙে উদ্ধার

১৩

নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি : চরম অনিশ্চয়তায় কৃষকরা

১৪

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

১৫

বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে পাঁচ সিনেমা

১৬

সৌদির তায়েফে ড্রোন হামলায় একজন নিহত, গুরুতর আহত দুই

১৭

আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

১৮

নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

১৯

বাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান

২০

Design & Developed by: BD IT HOST