৩০ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

‘পাত্তা পাচ্ছেন না ট্রাম্প’, ভারতে যাচ্ছেন পুতিন

অনলাইন ডেস্ক : চলতি বছরের ডিসেম্বরে ভারত সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (২৯ আগস্ট) ক্রেমলিন এই তথ্য নিশ্চিত করেছে। খবর মস্কো টাইমসের।

প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে আগামী সোমবার পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে চীনের আঞ্চলিক সামিটে দেখা করবেন। ক্রেমলিনের পররাষ্ট্র নীতি উপদেষ্টা ইউরি উশাকভ এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, দুই নেতা ডিসেম্বর সফরের প্রস্তুতি নিয়েও আলোচনা করবেন।

আরও পড়ুনঃ   রাস্তার মোড়ে ঝুলিয়ে পাক সেনাদের প্যান্ট প্রদর্শন করল আফগান সেনারা

গত বুধবার থেকে ভারতীয় পণ্যের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে। প্রথম দফায় ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক থাকলেও রুশ তেল কেনার কারণে ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের উপর আরও ২৫ শতাংশ শুল্প আরোপ করে।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতকে রাশিয়ার তেল কেনা বন্ধ করতে হবে। ইউক্রেন যুদ্ধের জন্য ভারতকে দায়ী করেছেন মার্কিন প্রশাসনের কিছু কর্মকর্তা।

আরও পড়ুনঃ   ইরানে ভয়াবহ বিক্ষোভ, উচ্চ সতর্কতা জারি ইসরায়েলে

তবে মার্কিন প্রশাসনের এসব হুমকি ও শুল্ক উপেক্ষা করে ভারত স্পষ্ট করে জানিয়েছে, তারা রাশিয়ার তেল কেনা চালিয়ে যাবে।

অন্যদিকে রাশিয়াও ভারতের পাশে থাকার দৃঢ় বার্তা দিয়েছে। ভারতের সঙ্গে রাশিয়া তাদের সম্পর্ক আরও জোরদার করতেই পুতিন নয়াদিল্লি যাচ্ছেন বলে খবরে বলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST