২৯ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

পেতংতার্নকে প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করলেন থাইল্যান্ডের আদালত

অনলাইন ডেস্ক : বিতর্কিত ফোনালাপের জেরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণের পক্ষে ভোট দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত।

শুক্রবার (২৯ আগস্ট) নয় সদস্যের বেঞ্চ রায়ে বলা হয়, তিনি নৈতিক মানদণ্ড ভেঙেছেন এবং ব্যক্তিস্বার্থকে জাতির স্বার্থের ওপরে রেখেছেন।

ফোনালাপে পেতংতার্ন থাই সেনাবাহিনীর এক কর্মকর্তার সমালোচনা করেন এবং কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনকে ‘আংকেল’ বলে সম্বোধন করেন—যা থাইল্যান্ডের জনগণের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করে।

আরও পড়ুনঃ   শেখ হাসিনার বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র

তিনি দাবি করেছিলেন, সেটি ছিল শান্তিপূর্ণ আলোচনার কৌশল। তবে আদালত তা প্রত্যাখ্যান করে বলেন, এতে দেশের সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং জনআস্থা নষ্ট হয়েছে।

আদালতের রায়ে বলা হয়, এই ফোনালাপ থাই প্রধানমন্ত্রীর পদমর্যাদা ক্ষতিগ্রস্ত করেছে এবং জাতির সম্মানে আঘাত হেনেছে। ফলে তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হবে।

আরও পড়ুনঃ   ইসরায়েলের কাছে আরও ৬৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

গত জুনে ফাঁস হওয়া ফোনালাপের পর থেকেই দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। এরপর ১ জুলাই আদালতের ভোটাভুটিতে ৭-২ ভোটে বরখাস্তের সিদ্ধান্ত আসে।

আদালতের রায়ের পর পেতংতার্ন গভর্নমেন্ট হাউসে সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছে বিবিসি।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST