২৮ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

বেগুনি শাড়িতে জয়ার চমক, ‘লাক্স সুপারস্টার’ নিয়ে দিলেন সুখবর

অনলাইন ডেস্ক : সাত বছর পর ফিরছে বহুল আলোচিত রিয়েলিটি শো ‘লাক্স সুপারস্টার’। ২০০৫ সালে লাক্স বাংলাদেশের হাত ধরে শুরু হওয়া এই প্ল্যাটফর্ম বাংলাদেশের বিনোদন জগতে জন্ম দিয়েছে অসংখ্য তারকার। দীর্ঘ বিরতির পর আবারও শুরু হতে যাচ্ছে বিনোদনধর্মী এই প্রতিযোগিতামূলক আয়োজন।

‘লাক্স সুপারস্টার ২০২৫’-এর এবারের আসরে বিচারকের আসনে থাকছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এই প্রথমবার জয়া আহসানকে দেখা যাবে বিচারকের ভূমিকায়। তাই নতুন এই দায়িত্ব নিয়ে নিজের অনুভূতি সামাজিক মাধ্যমে প্রকাশ করলেন জয়া।

বৃহস্পতিবার সন্ধ্যায় চোখজুড়ানো একগুচ্ছ ছবিসহ একটি পোস্ট দেন জয়া। সেখানে তাকে লাক্স সুপারস্টার প্ল্যাটফর্মের একজন মেন্টর হিসেবে নতুন রূপে দেখা যায়। বেগুনি রঙের শাড়িতে অসাধারণ সাজ তার; যা জয়াকে বেশ আকর্ষণীয় করে তুলেছে। শাড়ির সঙ্গে মানানসই গহনা এবং হালকা মেকআপে ফুটে উঠেছে তার স্নিগ্ধতা।

সেই পোস্টে জয়া লিখেছেন, ‘লাক্স সুপারস্টারের একজন মেন্টর হিসেবে আমি গর্বিত যে, আমি অসাধারণ নারীদের তাদের আত্মবিশ্বাসী পদার্পণ এবং তাদের প্রতিভা দেখতে যাচ্ছি। আমার লক্ষ্য নতুন কণ্ঠস্বরকে প্রেরণা দেওয়া, নতুন প্রতিভাকে লালন করা এবং লাক্সের সুনাম আরও উজ্জ্বল হয়ে ওঠার সুনাম নিশ্চিত করা। আসুন, একসাথে নারীর আত্মবিশ্বাস, সৌন্দর্য এবং অপ্রতিরোধ্য স্পৃহা উদযাপন করি।’

আরও পড়ুনঃ   এক বছর ধরে পর্দায় নেই, কী করছেন মন্দিরা?

তিনি আরও জানান, লাক্স সুপারস্টার ২০২৫-এর এপিসোডগুলো ২৯শে আগস্ট রাত ৯:৩০টায় সরাসরি সম্প্রচারিত হবে।

উল্লেখ্য, লাক্স সুপারস্টার সবসময়ই একটি গ্রুমিং প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে প্রতিযোগীরা তারকা হিসেবে নিজেদের গড়ে তোলার সুযোগ পান। এরই ধারাবাহিকতায়, এবারের আসরেও অভিনয়, স্টাইলিং, কনটেন্ট মেকিংসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারী প্রতিযোগীদের শেখাতে এবং সাহায্য করতে পুরো জার্নিতে থাকবেন অভিজ্ঞ শিল্পী, ইনফ্লুয়েন্সার এবং স্টাইলিস্টরা। জয়া আহসান ছাড়াও এবারের আসরে বিচারক হিসেবে থাকছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা রায়হান রাফী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST