২৮ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

বৃদ্ধকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিলো বেলপুকুর থানা

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বেলপুকুর থানার হানুরমোড় এলাকা থেকে ৯৭ বছর বয়সী এক বৃদ্ধকে অচেতন অবস্থায় উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে বেলপুকুর থানা পুলিশ।

ঘটনাসূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট রাতে এসআই মোস্তাফিজ ও এএসআই মাহবুবুল এর নেতৃত্বে দুইটি টিম রাত্রিকালীন থানা এলাকায় টহল ডিউটি করছিলেন। রাত ৩টার দিকে তারা হানুরমোড় এলাকায় রাস্তার পাশে অচেতন অবস্থায় এক বৃদ্ধকে দেখতে পান। নাম পরিচয় জানতে চাইলে তিনি কিছু বলতে পারেননি। পরে ভোড়ুয়া বাজার এলাকার এক নাইট গার্ডের সহযোগিতায় তার জন্য খাবার ও বিশ্রামের ব্যবস্থা করা হয়।

আরও পড়ুনঃ   জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

পরবর্তীতে থানায় এনে বৃদ্ধকে পুনরায় তার বিষয়ে জানতে চাইলে বৃদ্ধ জানান, তার বাড়ি নওগাঁ জেলার আত্রাই থানায়। তার চার সন্তান রয়েছে এবং ছোট ছেলে সাইফুল মান্দা থানার মিঠাপুকুর এলাকায় বসবাস করেন। তবে এর বাইরে তিনি আর কোনো তথ্য জানাতে পারেননি।

বেলপুকুর থানা পুলিশ ব্যাপক খোঁজখুঁজি করে অবশেষে নওগাঁ জেলার মান্দা থানার মিঠাপুকুর এলাকায় বৃদ্ধের ছোট ছেলে সাইফুলের সন্ধান পান। বেলপুকুর থানা পুলিশ বিষয়টি তাকে জানালে আজ সকাল ১০টায় সাইফুল থানায় এসে তার বাবাকে শনাক্ত করেন। তিনি জানান, তার বাবার নাম মো: ইসার উদ্দিন প্রামানিক, যিনি একজন হাফেজে কোরআন এবং দীর্ঘদিন স্থানীয় একটি মসজিদে ইমামতি করেছেন। বয়সজনিত কারণে তিনি আর ইমামতি করতে পারেন না। গত ২৪ আগস্ট সকাল ৯টায় পরিবারের কাউকে না জানিয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে বেলপুকুর থানা পুলিশ আনুষ্ঠানিকভাবে মো: ইসার উদ্দিন প্রামানিককে তার ছেলে সাইফুলের জিম্মায় হস্তান্তর করে।

আরও পড়ুনঃ   আইপিএলে করোনার হানা, আক্রান্ত এক বিদেশি ক্রিকেটার

পিতাকে ফিরে পেয়ে সাইফুল অত্যন্ত আনন্দিত হন। তিনি আরএমপির বেলপুকুর থানা পুলিশের তৎপরতায় তার বাবাকে ফিরে পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই : কাদায় চাপা পড়েছে সব

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : স্থানীয় সরকার মন্ত্রী

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

কাজীহাটা পুরাতন জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

দৃশ্যমান উন্নয়নের জন্য সরকারকে সময় দিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

‘বরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’: পরিবেশপ্রতিমন্ত্রী

ডিবি-পুলিশ পরিচয়ে সন্তান আটকের ভয়, টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র’

দেশের প্রতিটি সরকারি হাসপাতাল দালালমুক্ত করার প্রত্যয় স্বাস্থ্যমন্ত্রীর

১০

রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে পড়েছেন যাত্রীরা

১১

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু

১২

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী ও তার স্ত্রী

১৩

শুভ জন্মাষ্টমী আজ

১৪

মাত্র ৪৫ টাকা চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

১৫

শতবর্ষে উত্তম কুমার, তিনি বাঙালির মনের নায়ক : জয়া আহসান

১৬

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা এডিন জেকোর

১৭

১৬ বছরের ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, যুক্তরাজ্যে নারী শিক্ষিকার বিচার

১৮

মার্কিন হামলায় ইরানের নৌবাহিনীর ৬ সদস্য নিহত

১৯

রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

২০

Design & Developed by: BD IT HOST