২৭ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

বেনাপোল কাস্টমসে সিপাহি বরখাস্ত, দু’জনকে শোকজ

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল কাস্টমস হাউসে শৃঙ্খলাভঙ্গের ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। এক সিপাহিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং দুই সহকারী রাজস্ব কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

রোববার (২৪ আগস্ট) কাস্টমস হাউসের কমিশনার খালিদ মোহাম্মদ আবু হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

কারা অভিযুক্ত

বরখাস্ত হওয়া সিপাহির নাম রায়হান আহমেদ। শোকজপ্রাপ্ত দুই কর্মকর্তা হলেন—সহকারী রাজস্ব কর্মকর্তা এফএম ফয়সাল ও খায়রুজ্জামান।

কী হয়েছিল

সূত্র জানায়, গত ২১ আগস্ট কাস্টমস-বিজিবি যৌথ এক্সিট পোস্টে দায়িত্ব পালনের সময় সিপাহি রায়হান ইচ্ছাকৃতভাবে একটি গাড়ির নম্বর পরিবর্তন করে লিপিবদ্ধ করেন।

আরও পড়ুনঃ   নওগাঁয় ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন, চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা

আসল নম্বর ছিল খুলনা মেট্রো-১১-১২৪৪। কিন্তু তিনি তা খুলনা মেট্রো-১১-১২৪২ হিসেবে এন্ট্রি দেন।

তদন্তে বিষয়টি প্রমাণিত হলে তাকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়। আর দায়িত্বে অবহেলার কারণে সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে শোকজ করা হয়।

কাস্টমস কর্তৃপক্ষের অবস্থান

কাস্টমস কমিশনার খালিদ মোহাম্মদ আবু হোসেন বলেন, “কেউ যদি দায়িত্বে অবহেলা করেন বা অনিয়মে জড়ান, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও পড়ুনঃ   ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে - ভূমিমন্ত্রী

ব্যবসায়ীদের প্রতিক্রিয়া

স্থানীয় ব্যবসায়ী মো. বেলায়েত হোসেন বলেন, “আমরা যারা নিয়ম মেনে ব্যবসা করি, তাদের জন্য এ ধরনের অনিয়ম বড় ধরণের বাধা হয়ে দাঁড়ায়। সময়মতো ব্যবস্থা নেওয়ায় ব্যবসায়ীদের আস্থা ফিরেছে। আশা করি ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না।”

বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন শত শত গাড়ি ও পণ্য আমদানি-রপ্তানি হয়। এ কারণে কর্মকর্তাদের স্বচ্ছতা ও দায়িত্বশীল আচরণ জাতীয় অর্থনীতির স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১০

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১১

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১২

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৩

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

১৪

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

১৫

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

১৬

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

১৭

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১৮

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১৯

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST