২২ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

মালদ্বীপের পার্লামেন্টে মুইজ্জুর দলের নিরঙ্কুশ জয়

অনলাইন ডেস্ক : মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পেয়েছে।
দেশটির পার্লামেন্ট পিপলস মজলিশের নিয়ন্ত্রণ কোন দল পাবে তা নির্ধারণে রোববার ভোট অনুষ্ঠিত হয়। প্রায় সাড়ে ৯ ঘণ্টা ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন বেশির ভাগ আসনের ফল ঘোষণা করেন।
এতে দেখা গেছে মুইজ্জুর পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি) পার্লামেন্টের ৯৩ আসনের দুই তৃতীয়াংশে জয় পেয়েছে। নির্বাচন কমিশন ৯৩টি আসনের মধ্যে ৮৬টির ফল ঘোষণা করেন। পিএনসি ৬৬টিতে জয়লাভ করে।
উল্লেখ্য, বিদায়ী পার্লামেন্টে পিএনসি ও তাদের শরিকদের মাত্র আটটি আসন ছিল। পার্লামেন্টের নিয়ন্ত্রণ ছিল তাঁর পূর্বসূরি ভারতপন্থী ইব্রাহিম মোহামেদ সালেহর দল মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) হাতে। এই কারণে মুইজ্জুর দলকে পার্লামেন্টে আইন পাশে বেগ পেতে হচ্ছিল।
পার্লামেন্টের এই নির্বাচনকে তাই চীনপন্থী মোহামেদ মুইজ্জুর জন্য কঠিন পরীক্ষা হিসেবে বিবেচনা করছিল বিশ্লেষকগণ।
গত বছরের সেপ্টেম্বরে মোহামেদ মুইজ্জু (৪৫) দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের মতো চীনপন্থী অবস্থান নেন। দুর্নীতির অভিযোগে ইয়ামিনের ১১ বছরের কারাদ- হয়। তবে গত সপ্তাহে আদালত এই সাজা বাতিল করে এবং তিনি মুক্তি পান।
এদিকে চলতি মাসে পার্লামেন্ট নির্বাচনের প্রচারণার সময়ে মুইজ্জু মালদ্বীপে অবকাঠামো নির্মাণে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের সঙ্গে বড় ধরনের চুক্তি করেন। এছাড়া তাঁর প্রশাসন বর্তমানে মালদ্বীপে থাকা ভারতীয় সেনাদের দেশে ফেরত পাঠানোর কাজ করছে।
মুইজ্জুর একজন সহকারী বলেছেন, ভারতীয় সেনাদের দেশে ফেরত পাঠানোর প্রতিশ্রুতির ভিত্তিতে তিনি ক্ষমতায় এসেছেন। কিন্তু ক্ষমতায় আসার পর থেকে পার্লামেন্ট তাকে কোন সহযোগিতা করেনি।
বরং পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা না থাকায় বিরোধী পক্ষের আইনপ্রণেতাদের আপত্তির মুখে মুইজ্জুর মনোনীত তিনজন মন্ত্রী মন্ত্রিসভায় যোগ দিতে পারেনি। এছাড়া মুইজ্জুর প্রস্তাবিত কয়েকটি বিলও পাশ করা সম্ভব হয়নি।
এদিকে ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন প্রধান ফুয়াদ তওফিক বলেছেন, নির্বাচনে ৭৩ শতাংশ ভোটার ভোট দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST