২৫ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলার প্রধান আসামি জয়‘কে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৪ আগস্ট) দিবাগত রাত পৌনে ৯টার দিকে রাজশাহীর দুর্গাপুর উপজেলার কুহাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) এর একটি দল।

গ্রেফতার জয়ের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি এলাকায়। বর্তমানে তিনি রাজশাহী নগরের বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

সোমবার র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২১ সাল থেকে ভুক্তভোগী তরুণীর পরিবার ও সামিউলের পরিবার একই বাড়িতে পাশাপাশি ইউনিটে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। এ সুবাদে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ভুক্তভোগীর সঙ্গে সামিউলের প্রেমের সম্পর্কও তৈরি হয়।

আরও পড়ুনঃ   রাজশাহী সীমান্তে মাদক বিরোধী অভিযানে ইয়াবা জব্দ

এই সম্পর্ক চলাকালে গত ১৫ জুন বিকেলে ভুক্তভোগীর বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে জয় তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে ভুক্তভোগীকে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে স্বামী-স্ত্রীর পরিচয়ে এবং তাদের বাড়িতে গত ১২ আগস্ট পর্যন্ত আরও একাধিকবার ধর্ষণ করেন।

আরও পড়ুনঃ   বানেশ্বরে ২৪ রাউন্ড পিস্তলের গুলিসহ যুবক আটক

কিন্তু ওই তরুণীকে বিয়ে করতে অস্বীকার করেন জয়। এতে মানসিকভাবে ভেঙে পড়েন ভুক্তভোগী। পরে তার মা বাদী হয়ে বোয়ালিয়া থানায় সামিউল আলিম জয়কে আসামি করে ধর্ষণের মামলা করেন।

র‌্যাব জানায়, মামলা দায়েরের পর পুলিশের পাশাপাশি র‌্যাবও ছায়াতদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাতে র‌্যাব-৫ এর সিপিএসসির একটি দল দুর্গাপুর থেকে জয়কে গ্রেপ্তার করে। গ্রেফতারের পর তাকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST