২৫ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

উপাচার্যের কক্ষের সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচী

মুনা সুলতানা, জবি প্রতিনিধি : জবির শিক্ষার্থীরা উপাচার্যের কক্ষের সামনে সম্পূরক বৃত্তি কার্যকর এবং জকসু নীতিমালা চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা ‘ব্রেক দ্য সাইলেন্স’ কর্মসূচি পালন করছে জবি শিক্ষার্থীরা।

এই অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, আপ বাংলাদেশ, গণতান্ত্রিক ছাত্র সংসদসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

শিক্ষার্থীদের স্লোগান ছিলো “আটটা টু আটটা, কার বাজে ঘন্টা”, “ভিসি স্যার শুনছেন নাকি, আমরা বসে আছি এখানে”, “জকসু আমাদের অধিকার, আটকাতে পারবে কার”, “বৃত্তি আমাদের ন্যায্য দাবি, অস্বীকারের সাধ্য কার” ইত্যাদি।

আরও পড়ুনঃ   জাপানি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান ইয়োমিকটা এর উদ্বোধন

উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম এ বিষয়ে জানান, “জকসু নীতিমালা নিয়ে বুধবার সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবে এবং বৃহস্পতিবার সেটি চূড়ান্তভাবে পাঠানো হবে। আইন হওয়ার ৯০ দিনের মধ্যে জকসু নির্বাচন সম্পন্ন করা হবে।”

জবি শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব বলেন, “আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এখানেই অবস্থান চালিয়ে যাব।”

শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আতিকুর রহমান তানজিল বলেন, “ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না। শিক্ষার্থীদের অধিকার আদায় করেই ঘরে ফিরব।”

শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি আব্দুল আলিম আরিফ বলেন, “সম্পূরক বৃত্তি কার্যকর করার নির্দিষ্ট তারিখ আজই ঘোষণা করতে হবে। একই সঙ্গে জকসু নীতিমালাও আজ পাস করতে হবে, নইলে আন্দোলন চলবে।”

আরও পড়ুনঃ   ডিবি প্রধান হিসেবে দায়িত্ব পেলেন আশরাফুজ্জামান

হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফয়সাল আহমেদ বলেন, “আমরা চাই দ্রুত সম্পূরক বৃত্তি ও জকসু নীতিমালা বাস্তবায়ন হোক। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমেই আগামী দিনের জাতীয় নেতৃত্ব তৈরি হয়, কিন্তু এতদিনেও তা হচ্ছে না। শিক্ষার্থীদের স্বপ্ন কীভাবে পূরণ হবে যদি এ প্রক্রিয়া থেমে থাকে? সম্পূরক বৃত্তির জন্য আমরা অনেক শ্রম দিয়েছি, অথচ তা বাস্তবায়ন হয়নি। এর দায় কার?”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই : কাদায় চাপা পড়েছে সব

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : স্থানীয় সরকার মন্ত্রী

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

কাজীহাটা পুরাতন জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

দৃশ্যমান উন্নয়নের জন্য সরকারকে সময় দিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

‘বরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’: পরিবেশপ্রতিমন্ত্রী

ডিবি-পুলিশ পরিচয়ে সন্তান আটকের ভয়, টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র’

দেশের প্রতিটি সরকারি হাসপাতাল দালালমুক্ত করার প্রত্যয় স্বাস্থ্যমন্ত্রীর

১০

রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে পড়েছেন যাত্রীরা

১১

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু

১২

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী ও তার স্ত্রী

১৩

শুভ জন্মাষ্টমী আজ

১৪

মাত্র ৪৫ টাকা চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

১৫

শতবর্ষে উত্তম কুমার, তিনি বাঙালির মনের নায়ক : জয়া আহসান

১৬

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা এডিন জেকোর

১৭

১৬ বছরের ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, যুক্তরাজ্যে নারী শিক্ষিকার বিচার

১৮

মার্কিন হামলায় ইরানের নৌবাহিনীর ৬ সদস্য নিহত

১৯

রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

২০

Design & Developed by: BD IT HOST