১৩ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

বর্ষসেরা হওয়ার দৌড়ে ম্যানসিটির দাপট

অনলাইন ডেস্ক : ইংলিশ ফুটবলে বর্ষসেরা হওয়ার দৌড়ে থাকা ৬ ফুটবলারের তালিকা প্রকাশ করেছে প্রফেশনাল ফুটবলারস অ্যাসোসিয়েশন (পিএফএ)। তালিকায় এবারও দাপট ম্যানচেস্টার সিটির, ক্লাবটির রয়েছেন ৩ ফুটবলার—ফরোয়ার্ড ফিল ফোডেন ও এর্লিং হালান্ডের সঙ্গে আছেন মিডফিল্ডার রদ্রি।

বাকি তিন ফুটবলার—আর্সেনালের মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড, চেলসি ফরোয়ার্ড কোলে পালমার ও অ্যাস্টন ভিলার ফরোয়ার্ড ওলি ওয়াটকিনসন। ২০২২-২৩ মৌসুমে পিএফএ পুরস্কার হাতে তোলেন ট্রেবলজয়ী ম্যানসিটির হালান্ড। সর্বশেষ মৌসুমও নরওয়েজিয়ান ফরোয়ার্ড ছিলেন উজ্জ্বল। ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ২৭ গোল করে এরই মধ্যে জিতলেন গোল্ডেন বুট। সব মিলিয়ে এই মৌসুমে করেছেন ৪৫ ম্যাচে ৩৮ গোল। দলকে টানা চতুর্থবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা জিততে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

আরও পড়ুনঃ   এবার ছাত্র হত্যা মামলার আসামি শেখ হাসিনা

সিটির প্রিমিয়ার লিগ জয়ে মিডফিল্ডার রদ্রিও ছিলেন দুর্দান্ত। ফোডেন মৌসুমে করেছেন ২৭ গোল। অ্যাস্টন ভিলার চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করতে ওয়াটকিনসনেরও ভালো ভূমিকা ছিল। আগামী ২০ আগস্ট ম্যানচেস্টারে ওপেরা হাউজে বিজয়ীর নাম ঘোষণা হবে।

আরও পড়ুনঃ   ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

দারুণ এক মৌসুম কাটিয়েছেন আর্সেনাল মিডফিল্ডার ওডেগার্ড। এই নরওয়ে তারকা ৮ গোলের সঙ্গে সহায়তা করেছেন ১০ গোলে। ২২ বছর বয়সী চেলসি ফরোয়ার্ড পালমারও ছড়িয়েছেন আলো। ২২ গোলের পাশাপাশি সহায়তা করেন ১১ গোলে।

অ্যাস্টন ভিলা চার নম্বরে থেকে প্রিমিয়ার লিগ শেষ করেছে। ফলে ২০২৪-২৫ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলার সুযোগ হয় তাদের। ইংলিশ ফরোয়ার্ড ওয়াটকিনসনের ছিল বড় ভূমিকা। ১৯ গোল ও ১৩টি অ্যাসিস্ট করেছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST