২৪ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

জুলাই অভ্যুত্থানের তরুণদের স্পিড কাজে লাগিয়ে দেশ গড়তে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার : চব্বিশের জুলাই আন্দোলনে তরুণদের স্পিড কাজে লাগিয়ে দেশ গড়তে হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

রবিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষায় ইন্সটিটিউট মিলনায়তনে নিরাপদ অ্যালায়েন্সের কাউন্সেলিং ও সাইবার ইউনিটের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সমাজ কল্যাণ উপদেষ্টা বলেন, আমরা দেখেছি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে কিশোর তরুণরা কিভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল।

তিনি বলেন তরুণ কিশোরদের অদম্য স্পিরিট এর কারণে আন্দোলনে তারা সফল হয়েছিল। তিনি বলেন তরুণদের মধ্যে কোন অলসতা নেই, আছে শুধু উদ্যমও স্পৃহা। আর এই কারনেই তরুণ কিশোরদের অদম্য স্পিডের কারণে আন্দোলনে তারা সফল হয়েছিল ।

আরও পড়ুনঃ   ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যেসব তরুণ কিশোররা দেশের জন্য আত্মত্যাগ করেছেন তাদেরকে বাংলাদেশের মানুষ আজীবন স্মরণ রাখবে। বর্তমান অন্তবর্তী সরকার তাদের জন্য কিছু করে যেতে চায়। এজন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতা অব্যাহত থাকবে।

উপদেষ্টা বলেন, তরুণ কিশোরদের মধ্যে একটা আলাদা এনার্জি আছে যেটা বড়দের মধ্যে নেই। তরুণদেরকে উৎসাহিত করে অনেক কিছুই করা সম্ভব। তাদেরকে মেধাবৃত্তিক জাতি গঠনে এগিয়ে নিতে হবে।

আরও পড়ুনঃ   ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া, টানা শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন

তিনি বলেন তরুণ কিশোরেরা কোন কাজে পিছপা হয় না। তাই তাদেরকে দিয়েই আগামীর ভবিষ্যৎ বিনির্মাণ করতে হবে। তরুণদেরকে প্রযুক্তিগত দক্ষতায় প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, কিশোর তরুণদের কে নিয়ে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে পারলে নারী ও শিশু নির্যাতন কবে আসবে।

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল(অবসরপ্রাপ্ত) মো. ইমদাদ-উল-বারী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের জয়েন কমিশনার হারুনুর রশিদ, ন্যাশনাল ট্রমা কাউন্সিলিং সেন্টারের চিফ ন্যাশনাল কাউন্সিলিং সেন্টারে চিফ ইসমত জাহান সহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১০

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১১

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১২

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৩

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৭

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৮

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৯

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST