২৩ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

দুর্নীতির বিরুদ্ধে আইনজীবীদের সোচ্চার হতে হবে: অ্যাটর্নি জেনারেল

অনলাইন ডেস্ক : দুর্নীতির বিরুদ্ধে আইনজীবীদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, দুর্নীতি, অপরাধের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে, সেটি নিজেদের কমিউনিটির কেউ হলেও আমাদের পদক্ষেপ নিতে হবে।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে বাংলাদেশ বার কাউন্সিলের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। বার কাউন্সিলের মাল্টিপারপাস হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

অ্যাটর্নি জেনারেল, দেশ ফ্যাসিবাদের দ্বার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং সেই ফ্যাসিবাদ বিতাড়নের যুদ্ধে আইনজীবীদের ভূমিকা ছিল অনবদ্য। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের আইনজীবীরা দিনরাত পরিশ্রম করেছেন, মানবাধিকারের পক্ষে যারা কথা বলেছেন, তাদের জন্য সংগ্রাম করে গেছেন।

আরও পড়ুনঃ   গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী-শাশুড়ি-ননদের যাবজ্জীবন

আইনজীবীদের বেনাভোলেন্ট ফান্ড প্রসঙ্গে তিনি বলেন, প্রতি বছর সরকারি রাজস্ব খাত থেকে বিচার বিভাগের জন্য বরাদ্দ হয় মাত্র পাঁচশ কোটি টাকা। এত কম বরাদ্দের কারণে বিচারক ও আইনজীবী উভয়েই নানাভাবে বঞ্চিত হচ্ছেন। বিচার বিভাগের জন্য বাজেট বাড়াতে সরকারের কাছে প্রস্তাব করা হবে।

সভায় বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, কিছু আইনজীবীর কারণে পুরো আইনজীবী সমাজ প্রশ্নের সম্মুখীন হচ্ছে। সম্প্রতি আইনজীবীদের নিয়ে দুটি ঘটনা ঘটেছে। একটি পটুয়াখালীতে, একজন পিপির বিরুদ্ধে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগ করেছেন একজন জজ। অন্যটি হলো, এক আইনজীবীর বাসায় দুই গৃহকর্মী শিশুকে নির্যাতনের ঘটনা। এসব ঘটনায় মামলা হয়েছে। তবে বার কাউন্সিল এখন থেকে এ ধরনের কর্মকাণ্ড বরদাশত করবে না।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

সভায় আরও উপস্থিত ছিলেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার প্রমুখ।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১০

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

১১

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১২

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১৩

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১৪

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১৫

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৬

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১৭

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১৮

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১৯

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

২০

Design & Developed by: BD IT HOST