২৩ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

সৃজনশিখা’র উদ্যোগে বেনাপোলে স্কুল-শিক্ষার্থীদের চিত্রাংকণ প্রতিযোগীতা

বেনাপোল প্রতিনিধি: “জুলাই-আগষ্ট/২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনায় এসো বাংলাদেশ গড়ি”। জুলাই জাগরণ স্মৃতি স্মরণে “এসো আলোকিত হই” সৃজনশিখা’র এমন প্রতিপাদ্যে বেনাপোলে অনুষ্ঠিত হল স্কুল-শিক্ষার্থীদের চিত্রাংকণ,কবিতা আবৃত্তি এবং উপস্থিত বক্তব্য উপস্থাপণ প্রতিযোগীতা-২০২৫। বেনাপোল পৌর এলাকায় অবস্থিত কিন্ডারগার্ডেন, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও পৌর এলাকার বাইরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এই প্রতিযোগীতায় অংশ নেন।

শনিবার(২৩ আগষ্ট) সকাল ১১টার দিকে বেনাপোলের ঐতিহ্যবাহী পৌর বিয়েবাড়ী কমিউনিটি সেন্টারে উক্ত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ‘সৃজনশিখা’র প্রতিষ্ঠাতা মো.নাজমুল হুসাইন জয়। অনুষ্ঠানটি উদ্বোধণ করেন-ডা.কাজী নাজিব হাসান(নির্বাহী অফিসার,শার্শা উপজেলা)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মো.নুরুজ্জামান লিটন (সামাজিক ব্যাক্তিত্ব ও উপদেষ্টা, সৃজনশিখা)।

আরও পড়ুনঃ   তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে শক্তিশালী তামাককর ও মূল্য পদক্ষেপের বিকল্প নেই : ভার্চুয়াল বৈঠকে বক্তারা

বিশেষ অতিথিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন-মো.আক্তারুজ্জামান(সাংগঠনিক সম্পাদক বেনাপোল পৌর বিএনপি , মো.মোস্তাফিজ্জোহা সেলিম(সামাজিক ব্যাক্তিত্ব ও উপদেষ্টা,সৃজনশিখা),মফিজুর রহমান বাবু, আহবায়ক,বেনাপোল পৌর যুবদল,এছাড়াও এলাকার, লেখক, কবি, সাহিত্যিক, শিক্ষানুরাগী, সুশীলসমাজের বিশেষ ব্যাক্তিবর্গ, স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাগণ উৎসব মূখর ঐ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠান শুরুতে বেলুণ ও পায়রা উড়িয়ে প্রতিযোগী অনুষ্ঠানের শুভ উদ্বোধণ ঘোষনা করেন সংগঠনটির সভাপতি সহ উপস্থিত অতিথিবৃন্দ।

উদ্বোধক ডা. কাজী নাজিব হাসান বলেন,”জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই বিপ্লবে শহীদদের অবদান কখনো ভুলে যাওয়া যাবে না। ইতিহাসের এই গৌরবোজ্জ্বল অধ্যায়কে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। জুলাই যেন বিস্মৃত না হয়, সেজন্য সমাজের প্রতিটি মানুষকে সজাগ থাকতে হবে”।

আরও পড়ুনঃ   আগামী এসএসসি পরীক্ষায় চার বিষয়ের প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন সংশোধন

প্রধান অতিথি মো.নুরুজ্জামান লিটন বলেন,”জুলাই গণ-অভ্যুত্থানের পর বদলে যাওয়া বাংলাদেশের ভবিষ্যৎ কাদের হাতে থাকবে, তা গুরুত্বপূর্ণ। এই সময়ের বর্ণনা লিখে রাখা যেমন জরুরি, তেমনি শাসনব্যবস্থার ওপর নজরদারিও প্রয়োজন। সেখানে ভরসার জায়গা আজকের তরুণেরা। তবে,বিনোদন শিক্ষার পাশাপাশি মনোযোগ দিয়ে লেখাপড়া শিখতে হবে,সন্ধ্যার পর কোন স্কুল শিক্ষার্থী যেন বাড়ীর বাইরে না যায় সেদিকে কঠোর নজরদারীতে রাখার আহবান জানান অবিভাবকদেরকে”।

প্রতিযোগিতায় পৃথক তিনটি গ্রুপ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযোগীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানটি’র উপস্থাপনার দায়িত্বে ছিলেন মোহসিন হোসেন হৃদয় উপদেষ্টা, সৃজনশিখা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST