১ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

আগামী এসএসসি পরীক্ষায় চার বিষয়ের প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন সংশোধন

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোর শিক্ষা বোর্ডের ২০২৬ সালের অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় বাংলা, আইসিটি, ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন সংশোধন করা হয়েছে। সংক্ষিপ্ত-উত্তর প্রশ্নের ১০ নম্বর পূর্বে বহুনির্বাচনি প্রশ্নের জন্য ১৫ নম্বরের সাথে যুক্ত করে মোট ২৫ নম্বর বরাদ্দ করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্দেশনায় এ কাজ করা হয়েছে বলেন জানান বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন । তবে পূর্বের সিলেবাস ও নম্বর বিভাজন অপরিবর্তিত থাকবে।

আরও পড়ুনঃ   মনিরামপুরে বিডি খবর-এর ভারপ্রাপ্ত সম্পাদককে প্রকাশ্যে গুলি করে হত্যা

বোর্ডের ওয়েবসাইটের দেয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলা ২য় পত্র বিষয়ের বিদ্যমান প্রশ্ন-কাঠামো এবং নম্বর বিভাজন সংক্রান্ত নির্দেশনাবলীর রচনামূলক অংশের অনুবাদের অংশটি বাদ দেয়া হয়েছে। অনুবাদের জন্য বরাদ্দকৃত ১০ নম্বর সংবাদ প্রতিবেদনের জন্য বরাদ্দ করা হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের বিদ্যমান প্রশ্ন-কাঠামো এবং নম্বর বিভাজন থেকে সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন বাদ দেয়া হয়েছে। সংক্ষিপ্ত-উত্তর প্রশ্নের ১০ নম্বর পূর্বের বহুনির্বাচনি অংশের ১৫ নম্বরের সাথে যুক্ত করে মোট ২৫ নম্বর বহু নির্বাচনি প্রশ্নের জন্য বরাদ্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ   বাগমারায় শিশুকে বলাৎকারের চেষ্টা, গণপিটুনির পর পুলিশে সোপর্দ

ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের ফিন্যান্স অংশ হতে ৮ টি এবং ব্যাংকিং অংশ হতে ৭ টিসহ মোট ১৫ টি সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন থাকবে। যে কোনো একটি বিভাগ থেকে ন্যূনতম ৪ টিসহ মোট ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে। পূর্বের সিলেবাস ও নম্বর বিভাজন অপরিবর্তিত থাকবে।

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থীদের বিষয়টি অতীব জরুরি।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের দেয়া ২২-০৯-২০২৫ তারিখের চিঠির স্মারকপত্র নং-৩৭.০৬.০০০০.৪০২.৭১.০৬৮.০২.৩১ ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১০

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১১

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১২

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৪

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৫

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৬

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৭

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১৮

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১৯

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

২০

Design & Developed by: BD IT HOST