১৭ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

ওয়েস্ট ইন্ডিজে নতুন দলের হয়ে খেলার অভিজ্ঞতা জানালেন সাকিব

অনলাইন ডেস্ক : গত একবছর ধরে জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। তবুও ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেটে তার চাহিদা কমেনি। ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার বিশ্বের সব প্রান্তে ফ্র‍্যাঞ্চাইজি লিগ খেলে বেড়াচ্ছেন। বর্তমানে খেলছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)।

আজ ভোরে (১৭ আগস্ট) সাকিবের দল অ্যান্টিগা অ্যান্ড বার্বুডা ফ্যালকনস নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে। আর সেই ম্যাচের আগে ব্রডকাস্টিং চ্যানেলের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

নিজের সিপিএল ক্যারিয়া প্রসঙ্গে সাকিব বলেন, ‘এখানে এই নিয়ে পঞ্চম বা ষষ্ঠ মৌসুম খেলতে এলাম। প্রতিবারই এখানে আসাটা উপভোগ করি। (প্রায় প্রতিবারই) নতুন দল, নতুন অভিজ্ঞতা)। আমি ভীষণ এক্সাইটেড। এবার আমরা শুরুটা তেমন ভালো করতে পারিনি। তবে খুব একটা পিছিয়ে পড়িনি তাতে। এটা একটা লম্বা টুর্নামেন্ট। আশা করি এটা আমার সেরা মৌসুম হবে।’

আরও পড়ুনঃ   হজের প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৯ জন

টুর্নামেন্টের প্রথম ম্যাচে সেন্ট কিটসের বিপক্ষে হেরেছিলেন সাকিবরা। সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘একটু এদিক সেদিক করে, কয়েকটা ভালো শট খেলতে পারলে ১৬০ রান করার একটা ভালো সুযোগ ছিল আমাদের, যেটা একটা লড়াইয়ের ভালো সুযোগ তৈরি করে দিত। সেটাই এখন ঠিক করতে হবে।’

আরও পড়ুনঃ   নুরের ওপর হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

অ্যান্টিগা দলে সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় সাকিব। এই অভিজ্ঞতা তরুণদের মধ্যে ভাগাভাগি করছেন কি না এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ‘এখনকার বাচ্চারা অনেক অভিজ্ঞ৷ ওরা খেলায় নতুন কিন্তু আমার ধারণা ওরা এই ফরম্যাটের খেলা এত পরিমাণে দেখেছে যে নিজেদের কর্তব্য সম্পর্কে খুব ভালো জ্ঞান আছে ওদের। তবে অবশ্যই আমার নেতৃত্ব দিয়ে যদি দলের জন্য ভালো কিছু করা সম্ভব হয়, আমি অবশ্যই সেটা চেষ্টা করব৷’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর পবাতে ভাতিজার হাঁসুয়ার কোপে চাচা নিহত

রাসিক প্রশাসকের সঙ্গে হাইটেক স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যানের সাক্ষাৎ

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান

রাজশাহীতে নারী উদ্যোক্তাদের নিয়ে চার দিনব্যাপী মেলা

৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে চীনের সহযোগিতা বাড়ানোর প্রস্তাব : এলজিআরডি মন্ত্রী

সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ

সার সংকট নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : রাজশাহীর ডিসি

জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান রাজশাহীতে স্থাপনে আগ্রহ

১০

মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প : ববি হাজ্জাজ

১১

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

১২

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

১৩

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

১৪

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

১৫

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

১৬

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৭

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

১৮

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

১৯

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

২০

Design & Developed by: BD IT HOST