৯ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ছবি- মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তারকৃত ৩ মাদক ব্যবসায়ী।

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, মতিহার থানার চরশ্যামপুর গ্রামের গোলাম পাঞ্জাতনের ছেলে মো: রেজাউল করিম (৪৬); একই এলাকার মো. শাহিন আলীর ছেলে মো: সুজন আলী (২৪) এবং একই থানার খোঁজাপুর (জাহাজঘাট) গ্রামের মো: সাফাতুল্লাহর ছেলে মো: রফিকুর (৩০)। সকলেই রাজশাহী নগরীর বাসিন্দা।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, রোববার (৮ মার্চ) দুপুর আনুমানিক পৌনে ২টার দিকে মতিহার থানার চরশ্যামপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রেজাউল ও সুজনকে গ্রেপ্তার করা হয়। একই দিন রাত ১০টার দিকে খোঁজাপুর (জাহাজঘাট) এলাকায় আরেকটি অভিযানে রফিকুরকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও একই তারিখ রাত আনুমানিক পৌনে ৯টার দিকে রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঐ এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে মো. সাকিব (২২) তার হাতে থাকা একটি ব্যাগ ফেলে দিয়ে কৌশলে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ   সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এখন সময়ের দাবি: ড. বদিউল আলম মজুমদার

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে মোট ৫৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও পলাতক আসামির ফেলে যাওয়া ব্যাগ থেকে ৯০ গ্রাম গাঁজা, ৩৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ৩শ ৯০ টাকা জব্দ করা হয়।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩

আসামি রেজাউলের বিরুদ্ধে আরএমপি’র মতিহার থানায় ১টি মাদক মামলাসহ মোট ৩টি মামলা, আসামি সুজনের বিরুদ্ধে কাটাখালী ও মতিহার থানায় ১টি মাদক মামলাসহ মোট ৩টি মামলা এবং আসামি রফিকুলের বিরুদ্ধে মতিহার থানায় ২টি মাদক মামলা চলমান রয়েছে। এছাড়াও পলাতক আসামি সাকিবের বিরুদ্ধে রাজপাড়া থানায় ১টি মাদক মামলাসহ মোট ২টি মামলা চলমান রয়েছে।

পলাতক ও গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১১

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৪

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৫

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৬

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৭

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৮

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

২০

Design & Developed by: BD IT HOST