১৭ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

২৯ বলে ১০ ছক্কায় কক্সের রেকর্ড

অনলাইন ডেস্ক : ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট দ্য হানড্রেডে বিধ্বংসী এক ইনিংস খেলেছেন ইংলিশ ব্যাটার জর্ডান কক্স। ওভাল ইনভিনসিবলসের হয়ে মাত্র ২৯ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংসে খেলেছেন এই তরুণ। তার ইনিংসে ছিল ১০টি ছক্কা ও ৩টি চারের মার। অনবদ্য ইনিংসে ম্যাচসেরাও হয়েছেন কক্স।

অবশ্য ব্যাট হাতে কক্সের শুরুটা ছিল ধীরগতির। প্রথম দুই বল ডট দেওয়ার পর তৃতীয় বলে প্রথম রানের দেখা পান। প্রথম আট বলে করেন ৮ রান। এরপর শুরু হয় ছক্কার বন্যা। পরের ২১ বলে ১০টি ছক্কা আর ২টি চার হাঁকান কক্স। ১০ ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত রেকর্ডও গড়েছেন তিনি। দ্য হানড্রেডের এক ইনিংসে এটি যৌথভাবে সর্বোচ্চ ছক্কা।

আরও পড়ুনঃ   ছাত্র-জনতার বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার হচ্ছে: আরএমপি নবনিযুক্ত কমিশনার

২০২১ সালে হেডিংলিতে সুপারচার্জারসের বিপক্ষে লিয়াম লিভিংস্টোনের ৯২ রানের ইনিংসেও ছিল ১০ ছক্কা। বার্মিংহাম ফনিক্সের হয়ে খেলা লিভিংস্টোন অবশ্য বল খেলেছেন ৪০টি। এদিকে কক্সের এমন বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে ওভাল ইনভিনসিবলস নির্ধারিত ১০০ বলে তোলে ৪ উইকেটে ২২৬ রান। যা হানড্রেডের ইতিহাসে দলগত সর্বোচ্চ সংগ্রহ। আগের রেকর্ড ছিল ২০২২ সালে ম্যানচেস্টার অরিজিনালসের করা ২০৮ রান।

আরও পড়ুনঃ   কোন সিন্ডিকেট এখন থেকে আর পৃষ্ঠপোষকতা পাবে না

হানড্রেড ক্রিকেট টি-টোয়েন্টি ক্রিকেট হিসেবে স্বীকৃত। সেদিক থেকে স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বলে অন্তত ১০ ছক্কা মারার দিক থেকে কক্স যৌথভাবে শীর্ষ রেকর্ডধারী। ২০২৪ সালে ভারতীয় ওপেনার অভিষেক শর্মা ঘরোয়া টি-টোয়েন্টিতে পাঞ্জাবের হয়ে মেঘালয়ের বিপক্ষে ২৯ বলে ১১ ছক্কা মেরেছিলেন।

রান তাড়ায় নেমে ওয়েলস ফায়ার গুটিয়ে যায় মাত্র ১৪৩ রানে। ফলে ইনভিনসিবলস ৮৩ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পুঠিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ

নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১

তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধন

নগর পুলিশের বিশেষ টিমের অভিযানে ২ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১০

বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১২

রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

১৩

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে মৎস্য অবমুক্ত

১৪

রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন

১৫

নাটোরে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা

১৬

এমবাপেকে অপহরণের পরিকল্পনা!

১৭

পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

১৮

জলাবদ্ধতা নিরসনে ড্রেনের ময়লা আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST