১৩ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

শাকিব-শেহজাদের খুনসুটি, আবেগী পোস্ট বুবলীর

অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা জুটি শাকিব খান ও শবনম বুবলীর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা যেন থামছেই না। তাদের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন নিয়ে নানা গুঞ্জন দীর্ঘদিনের। এর মধ্যেই সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খান ও তাদের একমাত্র সন্তান শেহজাদ খান বীরের একটি ছবি শেয়ার করেছেন বুবলী, যা মুহূর্তেই ভাইরাল হয়েছে।

২০১৮ সালে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শাকিব ও বুবলী। তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান শেহজাদ। যদিও বিয়ের খবর প্রকাশ্যে আসে আরও পরে। এরপর থেকেই তাদের সম্পর্কে ফাটলের খবর ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ   পুরুষালি হওয়ার দরকার নেই, আরও বেশি ‘নারী’ হয়ে উঠুন : কঙ্গনা

শাকিব খান বিভিন্ন সময় সাক্ষাৎকারে বুবলীর সঙ্গে সম্পর্ক নেই বলে জানালেও, সন্তানের মা হিসেবে তাদের মধ্যে যোগাযোগ আছে বলে উল্লেখ করেন। বুবলী পেজে শাকিব ও শেহজাদের একটি ছবি শেয়ার করেছেন।

ছবিতে দেখা যায়, আমেরিকার ফ্লোরিডায় অবস্থিত ডিজনি ওয়ার্ল্ডের সামনে ছেলেকে পরম মমতায় জড়িয়ে ধরে আছেন শাকিব। দুজনের চোখে রোদচশমা, আর মুখে হাসির ঝলক। ছবিটি শেয়ার করে বুবলী ক্যাপশনে লিখেছেন, ‘পৃথিবী ভ্রমণ, ডিজনি ওয়ার্ল্ড ফ্লোরিডা আমেরিকা।’ এর সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

আরও পড়ুনঃ   জন্মদিনে সৌন্দর্যের রহস্য জানালেন মমতাজ

এই ছবি প্রকাশের পর ভক্তদের মধ্যে আবারও নতুন করে আশার সঞ্চার হয়েছে। মন্তব্যের ঘরে অনেকেই বাবা-ছেলের ভালোবাসার প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘ভালোবাসা, দোয়া রইলো। বাবার কাছে সন্তান প্রিয় এটাই বাস্তব।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘বাবা-ছেলের ভালোবাসা চিরকাল অটুট থাকুক এইভাবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST