৮ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

পুরুষালি হওয়ার দরকার নেই, আরও বেশি ‘নারী’ হয়ে উঠুন : কঙ্গনা

অনলাইন ডেস্ক : বলিউডের ‘লৌহমানবী’ বলা হয় কঙ্গনাকে। তার মানসিক দৃঢ়তা, প্রতি মুহূর্তের লড়াই, স্পষ্টবাদিতা, অন্যায়ের প্রতিবাদ করার ক্ষমতা এই তকমা দিয়েছে। আন্তর্জাতিক নারী দিবসে সেই কঙ্গনা ভারতের সকল নারীদের প্রতি বিশেষ বার্তা দিলেন।

এদিনও তিনি নারীশক্তির জয়গান করেছেন। যেন একটু ভিন্ন সুরে। তার মতে, একজন নারীর প্রতিদ্বন্দ্বী অন্য পুরুষ বা নারী নন, তিনি নিজেই।

কঙ্গনার বার্তা, ‘নারী হিসেবে আপনার মধ্যে অনেক ভালো গুণ রয়েছে। সেগুলো খুঁজে বার করুন, তার প্রকাশ ঘটান। তবেই আপনি সার্থক নারী।’

আরও পড়ুনঃ   আইটেম গানে শাকিবের সঙ্গে কোমর দোলালেন সাবিলা নূর

এদিন কঙ্গনা যেন তার চিরচেনা রূপের বাইরে! মানসিকভাবে অবশ্যই আরও শক্তিশালী, সুসংহত। কিন্তু বার্তায় যেন নম্রতার প্রলেপ। বিশেষ দিনে সাংসদ-অভিনেত্রীর ভাষাও যেন কিঞ্চিৎ নরম!

নারীদের উদ্দেশে তিনি বলেছেন, ‘আরও বেশি দয়ালু হোন। আপনার কথায়, আচরণে যেন বেশি করে ভালোবাসা ঝরে পড়ে। কারণ, পৃথিবীর সমস্ত প্রাণী নারীর ভালোবাসা, দয়া, মায়া পাওয়ার অপেক্ষায় থাকে। এই কারণেই একজন শিশুর মাকে সবচেয়ে বেশি প্রয়োজন।’

তিনি নিজেও এই প্রয়োজন অনুভব করেছেন প্রতি মুহূর্তে। তাই তার কাছে ‘দেবী’ আর ‘মা’ সমার্থক। তিনি নারীর মধ্যে ‘দেবী’ রূপ দেখতে পান। অভিনেত্রীর চোখে নারীশক্তিই প্রকৃত দৈবশক্তি।

আরও পড়ুনঃ   লাইফ সাপোর্টে গায়ক জুয়েল

এজন্য কঙ্গনা নারীর মধ্যে আরও পেলবতা, আরও মায়া, আরও বেশি করে ‘নারীত্ব’ দেখার পক্ষপাতী।

তার যুক্তি, নিজেকে শক্তিশালী করে গড়ে তুলতে নারীর ‘পুরুষালি’ হওয়ার দরকার নেই। প্রকৃতি নারীর মধ্যে নানা গুণ জন্ম থেকেই সাজিয়ে দেয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেসব গুণের যথাযথ প্রকাশ ঘটলেই নারী ‘সম্পূর্ণা’।

কঙ্গনার এই বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই প্রজন্ম অভিনেত্রীর বক্তব্যকে স্বতঃস্ফূর্তভাবে শুভেচ্ছা জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST