১৩ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে হত্যা মামলার আসামিকে হত্যা, গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার : রাজশাহীর দুর্গাপুরে হত্যা মামলার আসামিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নাটোর সদরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন র‌্যাব-৫ এর সিপিএসসি, রাজশাহী ও সিপিসি-২, নাটোর ক্যাম্পের যৌথ দল।

গ্রেপ্তার দুজন হলেন- রাজশাহীর দুর্গাপুর উপজেলার হোজা অনন্তকান্দি গ্রামের ওমর ফারুক (৪২) ও গোপালপুর গ্রামের ফরহাদ কবির (২৫)। বুধবার সকালে র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৪ ও মাদকদ্রব্য উদ্ধার

র‌্যাব জানায়, গত ১৪ মে হোজা অনন্তকান্দি গ্রামে মারামারির ঘটনায় হাসিবুর নামে এক ব্যক্তির মৃত্যু হয়। ওই ঘটনায় গত ১৫ মে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা হয়। এ মামলার এজাহারনামীয় আসামি ছিলেন ওয়াজেদ আলী। জামিনে মুক্ত হয়ে তিনি এলাকায় অবস্থান করছিলেন।

গত রোববার সকালে ওয়াজেদ আলী তার ছেলেকে নিয়ে হোজা বিলের পশ্চিম পাশে নিজের পান বরজে কাজ করছিলেন। এ সময় প্রতিপক্ষরা লাঠি, লোহার রড, হাঁসুয়া ও রামদা দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালান এবং গুরুতর জখম করেন। এ ঘটনায় হত্যা মামলার আসামি ওয়াজেদ আলী মারা যান।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

এ ঘটনায় আরেকটি হত্যা মামলা হয়। এ মামলার পলাতক ছিলেন আসামি ওমর ফারুক ও ফরহাদ কবির। তাদের গ্রেপ্তার করে দুর্গাপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST