১১ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

রাবিতে ছাত্রদলের গণস্বাক্ষর কর্মসূচি

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘ফ্যাসিবাদের দোসর’ শিক্ষকদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে শাখা ছাত্রদল। সোমবার (১১ আগস্ট) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে শুরু হওয়া এই কর্মসূচি আগামী ১৫ আগস্ট পর্যন্ত চলবে।

দুপুর পর্যন্ত ১১৩ জন শিক্ষার্থী কর্মসূচিতে স্বাক্ষর করেছেন।

রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সহায়তাকারী সন্ত্রাসী ও দুর্নীতিবাজ শিক্ষকদের গ্রেপ্তারের দাবিতে আমরা আগে একাধিক কর্মসূচি পালন করেছি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। তাই শিক্ষার্থীদের মতামত সংগ্রহের জন্য এই গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে।”

আরও পড়ুনঃ   বাগমারা বিহানালী ইউনিয়নে ধানের শীষের পথসভা অনুষ্ঠিত

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আওয়ামী লীগ-সমর্থক শিক্ষকেরা সাধারণ শিক্ষার্থীদের ওপর অত্যাচার-নিপীড়ন চালিয়েছিলেন। এর বিচারের দাবিতেই আমরা এই কর্মসূচি করছি। শিক্ষার্থীদের স্বাক্ষর সংগ্রহ করে মতামত নিয়েই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।”

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিপ্লব ও সংহতি দিবস পালিত

এর আগে গত বৃহস্পতিবার (৭ আগস্ট) শাখা ছাত্রদল ২১ জন শিক্ষকের নাম প্রকাশ করে তাঁদের ‘দুর্নীতিবাজ ও সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করে বিক্ষোভ সমাবেশ করেছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST