১১ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

এশিয়া কাপের আগে অধিনায়ক ও দলের সেরা তারকাকে নিয়ে দুশ্চিন্তায় ভারত

অনলাইন ডেস্ক : আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টটি সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। এরই মধ্যে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ। তবে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে বিপাকে ভারতীয় ক্রিকেট দল।

দলের সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার পাশাপাশি ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের ফিটনেস নিয়েও সংশয় রয়েছে।

টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ১১ ও ১২ আগস্ট বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস পরীক্ষা দেবেন হার্দিক। জুলাই মাসের মাঝামাঝি থেকে মুম্বাইয়ে অনুশীলন শুরু করেছেন হার্দিক। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ভারতীয় এই অলরাউন্ডারের। সাদা বলের ক্রিকেটে দলের ভরসা ধরা হয় তাকে। আগামী বছর ফেব্রুয়ারি-মার্চ মাসে ঘরের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে সম্পূর্ণ সুস্থ হার্দিককে চাইছে দল। তাই তাকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না তারা।

আরও পড়ুনঃ   সাবেক মন্ত্রী কামরুল ৮ দিনের রিমান্ডে

এদিকে, গত জুন মাসে জার্মানির মিউনিখে স্পোর্টস হার্নিয়া অস্ত্রোপচার হয়েছে সূর্যকুমার যাদবের। এখনও পুরোপুরি সুস্থ হতে পারেননি তিনি। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন সূর্য। জানা গেছে, আরও অন্তত এক সপ্তাহ সেখানে থাকতে হবে ভারতীয় অধিনায়ককে। সেখানেই মেডিক্যাল দল তার ওপর নজর রাখছে।

কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় নিজের একটা ভিডিও দিয়েছিলেন সূর্য। সেখানে দেখা যায়, ব্যাটিং অনুশীলন করছেন তিনি। শরীরচর্চা করতেও দেখা যাচ্ছিল তাকে। ক্যাপশনে তিনি লিখেছিলেন, “নিজের প্রথম ভালোবাসার কাছে ফেরার তর আর সইছে না।” যদিও এখনও কয়েক দিন অপেক্ষা করতে হবে তাকে।

আরও পড়ুনঃ   রাসিক মেয়রের সাথে নবনিযুক্ত রাজশাহী জেলা শিক্ষা অফিসারের সৌজন্য সাক্ষাৎ

হার্দিক ও সূর্য এখনও পুরো সুস্থ না হওয়ায় এশিয়া কাপের দল নির্বাচন করতে পারছে না ভারত। ৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে হওয়ার কথা এবারের এশিয়া কাপ। ভারত-পাকিস্তানকে এক গ্রুপে রাখা হয়েছে। ১৪ সেপ্টেম্বর মুখোমুখি লড়াইয়ে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তবে যেভাবে গত কয়েক মাসে ভারত-পাকিস্তান সম্পর্ক খারাপ হয়েছে তাতে এশিয়া কাপে দু’দলের খেলা নিয়ে সংশয় রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা

এমবাপেকে অপহরণের পরিকল্পনা!

পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

জলাবদ্ধতা নিরসনে ড্রেনের ময়লা আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ক্যাটরিনাকে ‘বুড়ি’ বলে কটাক্ষ নেটিজেনদের

এক বছর ধরে পর্দায় নেই, কী করছেন মন্দিরা?

স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

জয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তি

১১

ভিয়েতনামে ঘুষ গ্রহণের অভিযোগে মন্ত্রী গ্রেপ্তার

১২

হরমুজে সৌদি জাহাজে হামলায় দুই নাবিক নিহত

১৩

জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: প্রধানমন্ত্রী

১৪

রাজশাহী বিভাগে সারের কোনো ঘাটতি নেই : বিভাগীয় কমিশনার

১৫

স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায় : শিক্ষামন্ত্রী

১৬

জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা : পরিবেশমন্ত্রী

১৭

এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

১৮

স্পীকারের সাথে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

১৯

সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

২০

Design & Developed by: BD IT HOST