৮ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

আসিমের কনসার্টে হানিয়া, ফের ভাইরাল ‘হাসিম’ জুটি

অনলাইন ডেস্ক : পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ও গায়ক আসিম আজহারের পুরোনো সম্পর্ক নিয়ে ভক্তদের মধ্যে জল্পনার শেষ নেই। সম্প্রতি আসিমের এক কনসার্টে হানিয়ার উপস্থিতি সেই গুঞ্জনকে আবার উসকে দিয়েছে। করাচিতে আয়োজিত এই কনসার্টে সামনের সারিতে বসে হানিয়াকে বন্ধু ইয়াশমা গিলের সঙ্গে অনুষ্ঠান উপভোগ করতে দেখা যায়।

সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় চলছে জোর আলোচনা। কনসার্টে আসিম যখন তার জনপ্রিয় গান ‘তারাস্তি হ্যায় নিগাহেন’ গাইছিলেন, তখন ক্যামেরার লেন্স ঘুরে যায় হানিয়ার দিকে। ভিডিওতে দেখা যায়, গানটি শোনার সময় হানিয়াকে বেশ আবেগপ্রবণ ও মুগ্ধ দেখাচ্ছে। এরপর থেকেই নেটিজেনরা সেই ভিডিও শেয়ার করে নানা মন্তব্য করছেন।

আরও পড়ুনঃ   সুশান্তের সঙ্গে কী হয়েছিল, জানতে চান বোন শ্বেতা

অনেকেই বলছেন, তাদের মধ্যকার পুরোনো সম্পর্ক এখনো শেষ হয়ে যায়নি। ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত হানিয়া ও আসিমের সম্পর্ক নিয়ে সরগরম ছিল পাকিস্তানি মিডিয়া। অনেকেই তাদের আদর্শ জুটি হিসেবে দেখতেন। কিন্তু ২০২০ সালে হানিয়া জানান, তারা শুধুই ‘ভালো বন্ধু’। এরপর আসিম মডেল মেরুব আলীর সঙ্গে বাগদান সম্পন্ন করেন এবং আগামী মাসে তাদের বিয়ের কথা রয়েছে।

তবে হানিয়ার কনসার্টে আসার পর থেকে অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি তাদের সম্পর্ক এখনো বন্ধুত্বের চেয়েও বেশি কিছু? এই ঘটনায় ফ্যানদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ তাদের এ জুটিকে একসঙ্গে দেখে উচ্ছ্বসিত।

আরও পড়ুনঃ   প্রেমিকের সঙ্গে ধরা পড়তেই চেহারা লুকালেন তৃপ্তি

একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ‘এত বছর পর একসাথে! আমার ‘হাসিম’ হার্ট আবার লাইভ!’। কেউ কেউ বলছেন, তারা কেবল পেশাদার বন্ধু হিসেবেই একে অপরের প্রতি সমর্থন দেখাচ্ছেন। আরেকজন মন্তব্য করেছেন, ‘হানিয়ার হাসিই বলে দিচ্ছে সবকিছু!’।

এখনও পর্যন্ত হানিয়া বা আসিম কেউই এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। তবে হানিয়া তার ইনস্টাগ্রাম স্টোরিতে কনসার্টের ছবি ও ইমোজি শেয়ার করে সেই জল্পনাকে আরও উসকে দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST