৮ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র থেকে ৩ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারের নতুন অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা আপাতত স্থগিত করেছে ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় রপ্তানি পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশ করার সিদ্ধান্তের জবাবে এটি দেশটির প্রথম দৃশ্যমান পদক্ষেপ।

সংশ্লিষ্ট তিন সরকারি কর্মকর্তার বরাতে ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, কথা ছিল, ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শিগগিরই ওয়াশিংটন সফরে গিয়ে কিছু ক্রয়চুক্তি ঘোষণা করবেন। কিন্তু সেই সফর বাতিল হয়েছে। এ বিষয়ে অবগত একটি সূত্র জানিয়েছে, শুল্ক ও দ্বিপক্ষীয় সম্পর্কের দিকনির্দেশনা পরিষ্কার হলে ক্রয়চুক্তি আবার শুরু হতে পারে, তবে তা ‘প্রত্যাশিত সময়ে নয়।’ আনুষ্ঠানিকভাবে কেনা বন্ধের লিখিত নির্দেশ এখনো দেওয়া হয়নি, তাই চাইলে দ্রুত সিদ্ধান্ত বদলানো সম্ভব। কিন্তু ‘এ মুহূর্তে কোনো অগ্রগতি নেই’ বলেও জানিয়েছে সূত্রটি।

আরও পড়ুনঃ   যুদ্ধ শেষ করতে চায় ইসরায়েল, ইরানের কাছে পাঠিয়েছে বার্তা

রয়টার্সের তথ্যমতে, যুক্তরাষ্ট্রের জেনারেল ডাইনামিকস ল্যান্ড সিস্টেমসের তৈরি স্ট্রাইকার কমব্যাট ভেহিকল, রেথিয়ন ও লকহিড মার্টিনের তৈরি জ্যাভলিন অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র কেনার আলোচনা শুল্কের কারণে থেমে গেছে। ফেব্রুয়ারিতে ট্রাম্প ও নরেন্দ্র মোদি যৌথভাবে এসব কেনা ও যৌথ উৎপাদনের পরিকল্পনা ঘোষণা করেছিলেন। এ ছাড়া ভারতীয় নৌবাহিনীর জন্য ছয়টি বোয়িং পি-৮১ নজরদারি বিমান ও সহায়ক সরঞ্জাম কিনতে ৩ দশমিক ৬ বিলিয়ন ডলারের চুক্তি ঘোষণারও পরিকল্পনা করেছিলেন রাজনাথ সিং। যা এখন বাতিল সফরের সঙ্গে আটকে গেছে।

যদিও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ভারত অভিযোগ করছে, তাদের অন্যায্যভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে। অথচ ওয়াশিংটন ও ইউরোপীয় মিত্ররা নিজেদের স্বার্থে রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুনঃ   ঢালাও মামলায় বিব্রত সরকার: আইন উপদেষ্টা

ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক, দীর্ঘদিন ধরে রাশিয়াই ছিল তার প্রধান সরবরাহকারী। তবে সাম্প্রতিক বছরগুলোতে ভারত ক্রমে ফ্রান্স, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মতো পশ্চিমা দেশ থেকে ক্রয়ের দিকে ঝুঁকেছে। তবু দীর্ঘদিনের সামরিক সম্পর্কের কারণে রাশিয়ান অস্ত্রের ওপর সম্পূর্ণ নির্ভরতা কাটানো কঠিন হবে। সম্প্রতি রাশিয়া ভারতকে এস-৫০০ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থাসহ নতুন সামরিক প্রযুক্তি বিক্রির প্রস্তাব দিয়েছে। তবে ভারত এখনই নতুন অস্ত্র কেনার প্রয়োজন দেখছে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ফুটবল খেলার বিরোধ মিমাংসা করতে গিয়ে শিক্ষার্থী খুন

ঢাকাগামী সিল্কসিটি লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

পাবনায় যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের চেতনা বাস্তবায়িত হবে : তথ্যমন্ত্রী

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ২

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসনের সঙ্গে সংসদ সদস্য ও নেসকো চেয়ারম্যানের মতবিনিময়

১০

ভাঙ্গায় মাচা থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

১১

বেনাপোল দিয়ে সাড়ে ৮ মাস পর ভারত থেকে এল কাঁচামরিচ

১২

হিমাগারে আলু সংরক্ষণে প্রতি কেজি ভাড়া সর্বোচ্চ ৪ টাকা নির্ধারণের দাবি চাষি-ব্যবসায়ীদের

১৩

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে : প্রধানমন্ত্রী

১৪

সাংবাদিকের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত : আব্দুল আউয়াল

১৫

জুলাই অভ্যুত্থানের অর্জন, বর্জন ও বিসর্জন

১৬

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

১৭

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

১৮

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

১৯

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST