৬ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির ৭ নির্দেশনা

অনলাইন ডেস্ক : সব স্কুল ও কলেজে স্কাউট ও রোভার স্কাউট কার্যক্রম গতিশীল করতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সাতটি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর।

বুধবার (৬ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (শারীরিক শিক্ষা) মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব স্কুল ও কলেজে স্কাউট ও রোভার স্কাউট কার্যক্রম গতিশীল করতে হবে। নিয়মিত ট্রুপ ও ক্রু মিটিং পরিচালনা করতে হবে; প্রতিষ্ঠান প্রধানরা ইউনিট গঠন, প্রশিক্ষণ এবং সেবামূলক কার্যক্রমের ত্রৈমাসিক রিপোর্ট পরবর্তী মাসের ৫ তারিখের মধ্যে মাউশি সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসে প্রেরণ করবেন এবং আঞ্চলিক অফিস ১০ তারিখের মধ্যে পূর্ববর্তী ত্রৈমাসিক রিপোর্ট rovscout25@gmail.com মেইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রেরণ করবেন।

আরও পড়ুনঃ   জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস

স্কাউট/ রোভার/ গার্ল ইন স্কাউট অথবা রোভার তহবিলের আদায়কৃত ফি আলাদা প্রতিষ্ঠান প্রধান ও স্কাউট লিডার/রোভার লিডারের যৌথ স্বাক্ষরে উত্তোলনপূর্বক শুধু স্কাউট কার্যক্রমেই ব্যয় করতে হবে। এ ছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা ফি সরকারি পরিপত্র অনুযায়ী সংশ্লিষ্ট উপজেলা স্কাউটস, জেলা স্কাউটস, জেলা রোভার স্কাউটস এ আবশ্যিকভাবে নিয়মিত পরিশোধ করতে হবে।

রোভার লিডার/ স্কাউট লিডার এক বছরের জন্য কার্যক্রমের পরিকল্পনা তৈরি করে সংশ্লিষ্ট গ্রুপ কমিটির অনুমোদন নিয়ে সে অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবেন। কার্যক্রম সঠিকভাবে পরিচালনা হচ্ছে কি না, তা প্রতিষ্ঠানপ্রধান নিশ্চিত করবেন।

আরও পড়ুনঃ   ক্রীড়াঙ্গনে অনুসন্ধানী প্রতিবেদনের আহ্বান উপদেষ্টার

কোনো শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট/রোভার লিডার না থাকলে প্রতিষ্ঠানপ্রধান শিগগিরই সংশ্লিষ্ট জেলা/ অঞ্চলে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করবেন। শিক্ষাঙ্গনে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য স্বেচ্ছাসেবক হিসেবে স্কাউট ও রোভারদের সম্পৃক্ত করতে হবে। প্রতিষ্ঠান প্রধানরা স্কাউটিং এবং রোভার স্কাউটিং কার্যক্রমের একটি বার্ষিক রিপোর্ট তৈরি করে জানুয়ারি ৩১ তারিখের মধ্যে মাউশি আঞ্চলিক অফিসে প্রেরণ করবে এবং আঞ্চলিক অফিস ফেব্রুয়ারির মধ্যে মাউশিতে এই মেইলে rovscout25@gmail.com প্রেরণ করবে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১০

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১১

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১২

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১৩

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

১৪

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১৫

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১৬

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১৭

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৮

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১৯

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

২০

Design & Developed by: BD IT HOST