৬ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

রুয়েটে ক্যারিয়ার ক্রুইজের উদ্বোধন করলেন উপাচার্য

স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘ক্যারিয়ার ক্রুইজ ২.০’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানের আয়োজন করে রুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সোসাইটি অফ প্রসেস ইঞ্জিনিয়ারিং।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, এই ধরনের আয়োজন আমাদের শিক্ষার্থীদেরকে ক্যারিয়ার বেছে নিতে সহযোগিতা করছে। দক্ষ জনবলের খোঁজে এখানে নামকরা প্রতিষ্ঠানগুলো সরাসরি শিক্ষার্থীদের কাছ থেকে জীবন বৃত্তান্ত (সিভি) গ্রহণ করে, ফলে শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষা গ্রহণের পর চাকরির জন্য বসে থাকতে হয় না।

আরও পড়ুনঃ   চীনকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

রুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ নূরুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী এবং ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রুয়েটের সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   তথ্য সার্বজনীন মানবাধিকার : জেলা প্রশাসক

উল্লেখ্য যে, এবারের ক্যারিয়ার ক্রুইজে পারফেট্টি, রেনাটা, এ এন্ড ই, রিমার্ক, রেডমিন এবং নিউ ওয়াটার এর মতো স্বনামধন্য ৬টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অংশগ্রহকারী প্রতিষ্ঠানগুলোতে রুয়েটের শিক্ষার্থীরা সরাসরি তাদের জীবন বৃত্তান্ত (সিভি) জমা দিয়েছে। জমাকৃত সিভির ভিত্তিতে প্রতিষ্ঠানগুলো তাদের দক্ষ জনবল বাছাই করে নিবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST