৩ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

কোহলির সঙ্গে প্রেম, রাজ্জাককে গোপনে বিয়ে নিয়ে মুখ খুললেন তামান্না

অনলাইন ডেস্ক : দীর্ঘ দুই বছর প্রেমের সম্পর্কে থাকার পর বিচ্ছেদ হয় অভিনেতা বিজয় ভার্মা ও অভিনেত্রী তামান্না ভাটিয়ার। শোনা যায়, বিয়ে করে সংসার পাততে চেয়েছিলেন অভিনেত্রী, কিন্তু তাতে রাজি ছিলেন না বিজয়। সম্পর্ক ভাঙার পেছনে সেটাই বড় কারণ বলে মনে করা হয়।

তবে শুধু বিজয় নন, অতীতে একাধিকবার তামান্নার প্রেম নিয়ে চর্চা হয়েছে, যার মধ্যে অন্যতম বিরাট কোহলি এবং পাকিস্তানি ক্রিকেটার আবদুল রজ্জাক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিরাট কোহলির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খোলেন তামান্না। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমার খুব খারাপ লাগে। কারণ, আমার সঙ্গে ওর আক্ষরিক অর্থে একবারই দেখা হয়েছিল।

আরও পড়ুনঃ   কোথায় সমস্যা হচ্ছে সেটা বুঝতে পারছিলাম না : দীপিকা

তিনি জানান, ২০১০ সালে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে প্রথম ও শেষবার বিরাট কোহলির সঙ্গে দেখা হয়েছিল। শুটিংয়ের একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

তামান্নার কথায়, ওই শুটিং-এর পরে আর কখনও ওর সঙ্গে দেখা হয়নি। না আমি ওর সঙ্গে কথা বলেছি, না ও আমার সঙ্গে কথা বলেছে।

অন্যদিকে, পাকিস্তানের সাবেক ক্রিকেটার আবদুল রাজ্জাকের সঙ্গে বিয়ের গুজব নিয়েও মন্তব্য করেন অভিনেত্রী। কয়েক বছর আগে তাদের একটি গয়নার দোকানে একসঙ্গে দেখা গিয়েছিল, যা থেকে গুজব ছড়ায়—তামান্না নাকি গোপনে রাজ্জাককে বিয়ে করেছেন!

আরও পড়ুনঃ   রাজনীতিতে যোগ দেওয়া প্রসঙ্গে যা বললেন ঋতুপর্ণা

এই প্রসঙ্গে তামান্না বলেন, “সত্যিই নেটপাড়া খুব মজার। দাবি উঠেছিল, আমি নাকি আবদুল রাজ্জাককে বিয়েও করে ফেলেছি।”

এসময় রাজ্জাকের উদ্দেশে হাতজোড় করে অভিনেত্রী বলেন, “আমি সত্যিই দুঃখিত স্যার (আবদুল রজ্জাক)। আপনার দু-তিনজন সন্তান আছে। এসবের প্রভাব আপনার জীবনে কতটা পড়েছে। তবে এটি খুবই অস্বস্তিকর বিষয়।”

এই ধরনের গুঞ্জন নিয়ে আক্ষেপ করে তামান্না বলেন, “সত্যিই খুব অদ্ভুত লাগে। কোনও সত্যতা ছাড়াই মানুষ এসব সম্পর্কের গল্প তৈরি করে দেয়। কিন্তু এখানে সত্যিই কিছু করার নেই। মানুষের যা ভাবার, তাই ভাববে। সবাইকে নিয়ন্ত্রণ করা যাবে না।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST