৩০ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে স্বাস্থ্য কার্যক্রম বিষয়ক এনজিও সমন্বয় সভা

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার স্বাস্থ্য কার্যক্রম আরও সুসংহত ও সমন্বিত করার লক্ষ্যে স্বাস্থ্য বিভাগ ও বেসরকারি সংস্থাগুলোর অংশগ্রহণে এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) দুপুরে রাজশাহী সিভিল সার্জনের কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলার সিভিল সার্জন ডা. এসআইএম রাজিউল করিম। উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মাহবুবা খাতুন সীমা, ডা. স.ম. বায়েজিদ-উল ইসলাম, ডা. মো. আব্দুর রব সিদ্দিকীসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তা এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রতিনিধিরা।

আরও পড়ুনঃ   ডেঙ্গমুক্ত রাজশাহী মহানগরী গড়ে তুলতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে : রাসিক প্রশাসক

সভায় ব্র্যাক, বাঁচার আশা সাংস্কৃতিক সংঘসহ জেলার বেসরকারি স্বাস্থ্যসেবা কার্যক্রমে যুক্ত একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন ও এনজিও প্রতিনিধিরাও অংশ নেন।

বক্তারা বলেন, গ্রামীণ এলাকাগুলোতে ডেঙ্গু, চর্মরোগসহ নতুন নতুন ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। এসব রোগ মোকাবেলায় সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়, সচেতনতা কার্যক্রম এবং দ্রুত তথ্য সরবরাহ অত্যন্ত জরুরি।

সিভিল সার্জন ডা. রাজিউল করিম বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টায় জেলার স্বাস্থ্যব্যবস্থা আরও গতিশীল হবে। স্বাস্থ্যসেবা শুধু চিকিৎসা নয়, এটি সচেতনতা, অংশগ্রহণ এবং তথ্যভিত্তিক যোগাযোগের মাধ্যমেও বিস্তৃত হতে পারে।” তিনি জানান, স্বাস্থ্যখাতের উন্নয়নে প্রতি তিন মাস অন্তর এ ধরনের সমন্বয় সভার আয়োজন করা হবে।

আরও পড়ুনঃ   শ্রীলঙ্কায় বাংলাদেশের বড় জয়

সভা শেষে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রয়েছে—উপজেলা পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, সরকারি-বেসরকারি পর্যায়ে যৌথ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন এবং স্বাস্থ্যসেবায় তথ্যপ্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারণ।

সভায় এনজিও প্রতিনিধিরা স্বাস্থ্যখাতে সরকারের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সমন্বিতভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১১

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১২

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৩

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৫

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৬

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৮

রাজশাহীর নতুন এসপির যোগদান

১৯

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST