১৯ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

”সরকার পরিবর্তন হলেও সর্বজনীন পেনশন স্কিম অব্যহত থাকবে”

স্টাফ রিপোর্টার : ‘সর্বজনীন পেনশন স্কিম’ শীর্ষক এক কর্মশালা আজ সকালে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পেনশন কর্তৃপক্ষ ও রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় যৌথভাবে এ কর্মশালা আয়োজন করে।

কর্মশালায় জানানো হয়, সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন-২০২৩ এর আওতায় জাতীয় পেনশন কর্তৃপক্ষ গঠিত হয়েছে। ফলে এটি একটি সরকারি বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং সর্বজনীন পেনশন স্কিম কর্মসূচি রাষ্ট্রীয়। সরকার আসবে সরকার যাবে, রাষ্ট্র্রীয় কর্মসূচি অব্যহত থাকবে। সরকার পরিবর্তন হলেও সর্বজনীন পেনশন স্কিম অব্যহত থাকবে।

কর্মশালায় আরো জানানো হয়, এটা রাষ্ট্রীয় গ্যারান্টি যুক্ত স্কীম তাই এনজিওদের মত টাকা নিয়ে যাবে না। এমনকি জাতীয় পেনশন কর্তৃপক্ষ এ টাকা স্পর্শ করতে পারবে না, বিনিয়োগ করা ছাড়া। এ স্কীমে অন্তর্ভূক্ত হওয়ার পর অসুস্থ হলে এক বছরের একটা গ্রেজ টাইম দেওয়া হবে এবং তার পর স্কিম আবার চালু করতে পারবে। ৬০ বছরের আগে মারা গেলে নমিনি টাকা তুলে নিতে পাবরে বা এটা চালিয়ে নিতে পারবে। এখানে এক স্কিম থেকে অন্য স্কিমে যাওয়ারও সুযোগ রয়েছে। নিজেই সিস্টেমে ঢুকে পরিবর্তণ করা যাবে। জীবন বীমার পেনশন স্কীম নিলেও সর্বজনীন পেনশনে নিবন্ধন করা যাবে।

আরও পড়ুনঃ   জামায়াত আমিরের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পেনশন তুলতে হয়রানি হতে হবে কিনা- এমন প্রশ্নের জবাবে বলা হয়, এখন সরকারি প্রতিষ্ঠানে পেনশন তুলতে হয়রানি নেই; আর এটার ক্ষেত্রেতো প্রশ্নই নেই। এটি আইটি বেজড। সরাসরি ব্যাংকের মাধ্যমে গ্রাহকের ব্যাংক একাউন্টে টাকা চলে যাবে, কোনো অফিসে যাওয়ার প্রয়োজন নেই।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মো: গোলাম মোস্তফা।

আরও পড়ুনঃ   সাংবাদিকদের বেতন কাঠামোর যৌক্তিক সংস্কার করবে তথ্য মন্ত্রণালয়

কর্মশালায় সূচনা ও সমাপনী বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া।

মুখ্যসচিব বলেন, অর্থ বিভাগ অবকাঠামোগতভাবে সর্বজনীন পেনশন কর্মসূচি বাস্তবায়ন করছে কিন্তু তার একার পক্ষে এক্ষেত্রে সফল হওয়া সম্ভব নয়। এটা জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী সকলের সম্মিলিত কাজ। তিনি সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে জনপ্রতিনিধিসহ সকলকে আহবান জানান এবং একই সাথে এবিষয়ে অপপ্রচার প্রতিরোধে এগিয়ে আসতে অনুরোধ করেন।

কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, প্রধানমন্ত্রীর কার্যলয়ের মহাপরিচালক (প্রশাসন) মোঃ আহসান কিবরিয়া সিদ্দিকি, মাইক্রোক্রেডিট রেগুলেটরী অর্থরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মোঃ ফসিউল্লাহ এবং এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোঃ সাইদুর রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST