২৮ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

এক ঘণ্টা উড়ে ফেরত এলো বিমানের ঢাকা-দাম্মাম ফ্লাইট

অনলাইন ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-দাম্মাম রুটের একটি উড়োজাহাজ মাঝ আকাশ থেকে ফিরে এসেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। উড়োজাহাজটিতে প্রায় সাড়ে চারশো যাত্রী ছিলেন।

সোমবার (২৮ জুলাই) বিকেল ৩টা ৩৩ মিনিটে দাম্মামের উদ্দেশে ছেড়ে যাওয়া বিজি-৩৪৯ ফ্লাইটটি এক ঘণ্টার মতো আকাশে ওড়ার পর বিকেল ৪টা ৩৩ মিনিটে ঢাকায় ফিরে আসে।

আরও পড়ুনঃ   ৪৪তম বিসিএস: ১ হাজার ৬৮১ প্রার্থীকে নিয়োগের সুপারিশ পিএসসির

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, ফ্লাইটটি পরিচালিত হচ্ছিল বোয়িং ৭৭৭-ইআর উড়োজাহাজ দিয়ে, যার ধারণক্ষমতা প্রায় সাড়ে চারশো। ফ্লাইটে যাত্রী সংখ্যাও ছিল প্রায় পূর্ণ। উড্ডয়নের কিছু সময় পর পাইলট যান্ত্রিক ত্রুটি শনাক্ত করলে নিরাপত্তার স্বার্থে বিমানটি ফিরে আসার সিদ্ধান্ত নেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্বে) আল মাসুদ খান জানান, উড়োজাহাজটির কেবিন প্রেসারের একটি বিপদ সংকেত পান বৈমানিক। এ পরিস্থিতিতে কোনো ধরনের ঝুঁকি না নিয়ে বৈমানিক উড়োজাহাজটি ঢাকার ফেরত আনেন।

আরও পড়ুনঃ   শেষের পাতা

তিনি বলেন, যাত্রীদের অন‍্য একটি উড়োজাহাজে এরই মাঝে দাম্মামের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। আর ফেরত আসা উড়োজাহাজটিও বিমানের ইঞ্জিনিয়ারিং বিভাগ দেখেছে। সব ঠিক থাকায় উড়োজাহাজটি দিয়ে রাতে অন‍্য ফ্লাইট চালানো হবে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST