৬ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

৪৪তম বিসিএস: ১ হাজার ৬৮১ প্রার্থীকে নিয়োগের সুপারিশ পিএসসির

অনলাইন ডেস্ক : রিপিট ক্যাডার ইস্যুতে ঝুলে থাকা ৪৪তম বিসিএসের সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে এক হাজার ৬৮১ জন প্রার্থীকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্যমতে, রিপিট ক্যাডার হওয়ায় প্রথম দফায় সুপারিশ পাওয়াদের মধ্য থেকে ২৬০ জন বাদ দেওয়া হয়েছে। আর রিপিট ক্যাডার পাওয়া ৪৩ জনকে উচ্চতর পছন্দের ক্যাডার পদে সুপারিশ করা হয়েছে।

এছাড়া শূন্যপদে নন-ক্যাডার থেকে মেধাক্রম অনুযায়ী ২৫৭ জনকে নতুন করে ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি।

গত ৩০ জুন ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছিল। তাতে ৩০৩ জন প্রার্থী রিপিট ক্যাডারে (আগের কোনো বিসিএসে একই ক্যাডারে নিয়োগ পেয়ে কর্মরত) সুপারিশপ্রাপ্ত হন। এ নিয়ে সমালোচনা শুরু হলে বিধি পরিবর্তনের উদ্যোগ নেয় পিএসসি। প্রায় পাঁচ মাস পর অক্টোবরের শেষ সপ্তাহে বিধি সংশোধন অনুমোদন দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর সংশোধিত ফল প্রকাশ করলো পিএসসি।

আরও পড়ুনঃ   মধ্যরাতে সমঝোতা, কাটল নির্বাচনের শঙ্কা

পিএসসির আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন এবং সংশোধিত বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা-২০১৪- এর বিধি ১৭ অনুযায়ী, এক হাজার ৭১০টি বিজ্ঞাপিত শূন্য পদের বিপরীতে মোট এক হাজার ৬৮১ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

পিএসসি জানায়, ৩০ জুন প্রকাশিত ফলাফলে সাময়িকভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে ৩০৩ জন লিখিতভাবে জানিয়েছেন যে, তারা বর্তমান কর্মরত একই ক্যাডার পদে বা তার চেয়ে নিচের কোনো পদে যোগদান করবেন না। এ সংকট কাটাতে বিধি সংশোধন করা হয়।

আরও পড়ুনঃ   ১২৩টি সংগঠন ১৬০৪ বার সড়ক অবরোধ করেছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সংশোধিত বিধি অনুযায়ী- রিপিট ক্যাডারের প্রার্থীর মধ্যে ২৬০ জনকে সুপারিশ থেকে বিরত রাখা হয়েছে। তবে কর্মরত ক্যাডারের চেয়ে উচ্চ পছন্দের পদে যোগ্য ৪৩ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। একই সঙ্গে উদ্ভূত শূন্যপদে মেধাক্রম অনুসারে নতুন করে ২৫৭ জন প্রার্থীকে নির্বাচন ও সুপারিশ করা হয়েছে।

অন্যদিকে, বিএড বা এমএড সনদ না থাকায় পাঁচজন প্রার্থীর (রেজিস্ট্রেশন নম্বর ১১১৪৫০৯৫, ১১০৬৪৮০৬, ১১০৮৮০৯৮, ১১০৭৫৭৩৮ এবং ১৩০০৫৮৬৯) অনুকূলে দেওয়া ‘প্রভাষক, টিচার্স ট্রেনিং কলেজ’ ক্যাডারের মনোনয়ন বাতিল করা হয়েছে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST