২৮ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

অলিম্পিকে নাম দেয়নি বাফুফে

অনলাইন ডেস্ক : দেশের ক্রীড়াঙ্গনে অন্যতম শীর্ষ সংগঠন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)। আগামী পরশু দিন বিওএ’র বার্ষিক সাধারণ সভা। সেই সভার জন্য অলিম্পিক ডিসিপ্লিনের ২৪ ফেডারেশন দু’জন করে ও নন অলিম্পিক ৩ ফেডারেশন এক জন করে তাদের প্রতিনিধির নাম বিওএ’তে পাঠিয়েছে। বিওএ অধিভুক্ত ফেডারেশনগুলোর মধ্যে শুধু বাফুফে তাদের প্রতিনিধির নাম পাঠায়নি।

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ওয়েবসাইটে গতকাল এজিএমের জন্য কাউন্সিলর তালিকা প্রকাশ হয়েছে। সেখানে বাফুফের পাশের ঘর শূন্য। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এবিএম শেফাউল কবীর বাফুফের বিষয়ে বলেন,‘বিওএ নির্দেশনা অনুসারে নাম প্রেরণ করলে আমরা গ্রহণ করব।’

কাউন্সিলর প্রেরণের ক্ষেত্রে ফেডারেশনগুলোর প্রতি বিওএ’র নির্দেশনা হচ্ছে নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্তের মাধ্যমে প্রেরণ। বাফুফে সম্প্রতি নির্বাহী সভা আয়োজন করেনি। আজ-কালের মধ্যেও করার কোনো ঘোষণা নেই। বাফুফে সূত্রের খবর, এই এজিএমে বাফুফে কোনো প্রতিনিধির নাম দিতে ইচ্ছুক নয়। সামনে বিওএ নির্বাচনের সময় তাদের প্রতিনিধির নাম প্রেরণ করবে।

বিওএ’তে ক্রিকেট বোর্ডের একটি কাউন্সিলরশিপ ছিল এতদিন। কারণ ক্রিকেট নন অলিম্পিক ডিসিপ্লিন। ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তি হওয়ায় আগামী পরশু এজিএমে অলিম্পিক ডিসিপ্লিন হিসেবে ক্রিকেট বোর্ড দু’টি কাউন্সিলরশিপ পেয়েছে অন্য অলিম্পিক ডিসিপ্লিন ফেডারেশনের মতো। বিওএ’তে ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিম। অন্য ফেডারেশনগুলো থেকে সভাপতি, সাধারণ সম্পাদকের নামই বেশি এসেছে কাউন্সিলর থেকে। সাবেক তারকা ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু তায়কোয়ান্দো ফেডারেশনের সহ-সভাপতি হিসেবে অলিম্পিকে কাউন্সিলর হয়েছেন।

আরও পড়ুনঃ   নীলফামারীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নিহত ১

ফেডারেশনগুলোর মধ্যে শুধু বাফুফে নাম পাঠায়নি। আট বিভাগীয় ক্রীড়া সংস্থার মধ্যে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ থেকে নাম এসেছে। ঢাকা বিভাগ থেকে সাবেক তারকা ফুটবলার সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির ও সাবেক ক্রিকেটার নেয়ামুর রশীদ রাহুলের নাম এসেছে। পাঁচ বিভাগ থেকে কোনো নাম আসেনি। কিছু বিভাগে অবশ্য স্বীকৃতি কমিটিও নেই।

গতকাল প্রকাশিত বিওএ’র কাউন্সিলর তালিকায় রয়েছেন ৮২ জন। গঠনতন্ত্রে দুই জন অলিম্পিয়ানকে কাউন্সিলরের বিধান থাকলেও সাম্প্রতিক সময়ে সেটা অনুসরণ করতে দেখা যায়নি। এবার গঠনতন্ত্র অনুসরণ করে দুই স্প্রিন্টার শিরিন আক্তার ও শুটার আব্দুল্লাহ হেল বাকীকে কাউন্সিলর করা হয়েছে। অ্যাথলেট কমিশন থেকে সাবেক অ্যাথলেট ফরহাদ জেসমিন লিটি ও গলফার সিদ্দিকুর রহমান কাউন্সিলর মনোনীত হয়েছেন।

আরও পড়ুনঃ   বাংলাদেশকে ১৯৪ রানের লক্ষ্য দিলো আয়ারল্যান্ড

বিওএ সভাপতির কোটায় কাউন্সিলর হয়েছেন বর্তমান কমিটির সহ-সভাপতি অঞ্জন চৌধুরি পিন্টু, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সানাউল হক (অব), জোবায়েদুর রহমান ও মেজর ইমরোজ আহমেদ (অব)। জোবায়েদুর রহমান রানা বিওএ নির্বাহী কমিটির সাবেক সদস্য। রানা এবং ইমরোজ ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য গঠিত সার্চ কমিটি এবং বিওএ গঠনতন্ত্র সংস্কার কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন সম্প্রতি।

পেট্রোন কোটায় কাউন্সিলর হয়েছেন আরচ্যারি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল, গিনেস বুক ওয়ার্ল্ডে নাম লেখানো সাবেক টিটি তারকা জোবেরা রহমান লিনু। এদের সঙ্গে রয়েছেন সাখওয়াত হোসেন ও মোখলেসুর রহমান-এরা ক্রীড়াঙ্গনে তেমন পরিচিত ব্যক্তিত্ব নন।

ইমিডিয়েট পাস্ট সেক্রেটারি জেনারেল হিসেবে এবার কাউন্সিলর হয়েছেন সাবেক মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ। যিনি সৈয়দ শাহেদ রেজার আগে মহাসচিব ছিলেন। বিগত এজিএমগুলোতে বর্তমান মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ইমিডিয়েট পাস্ট সেক্রেটারি জেনারেল হিসেবে কাউন্সিলর ছিলেন। এবার সেটা পরিবর্তন হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST